উদ্দীপকে বর্ণিত জনাব আবুল কাশেম সাহেব যে শিক্ষার কথা বলেছেন- উহার সামাজিক প্রভাব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত জনাব আবুল কাশেম ইসলাম ও নৈতিক শিক্ষার কথা বলেছেন। সমাজে এর প্রভাব ব্যাপক। ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠের গুরম্নত্ব অপরিসীম। মানুষের অসৎ চরিত্র ও কুপ্রবৃত্তিকে দমন করে সচ্চরিত্র ও সুপ্রবৃত্তির বিকাশে ইসলাম ও নৈতিক শিক্ষা মহৌষধ হিসেবে কাজ করে। আদিকাল হতে পৃথিবীতে যত অন্যায়, জুলুম, নির্যাতন ও অপরাধ সংঘটিত হয়েছে, তার কারণ হলো অনৈতিকতা ও ইসলামের বিধান পালন না করা। আধুনিক সভ্য যুগেও এর ভয়াবহ বিস্তার লক্ষ করা যায়। এ থেকে মুক্তি পেতে দরকার সচ্চরিত্র। সৎচরিত্র নামের এ মহামূল্যবান সম্পদটি অর্জন করা সম্ভব ইসলাম ও নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে। রাসুল (সা.) দেড় হাজার বছর আগে এসে বর্বর আরবদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে ইসলাম শিক্ষার মাধ্যমে চারিত্রিকভাবে নীতিবান মানুষ হিসেবে গড়ে তোলেন। তিনি তাদের মাঝে এসে ঘোষণা করলেন- بَعِثْتُ لِأَتَهِمَ مَكَارِمَ الْأخلاق অর্থাৎ, "আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি।" )বুখারি) অন্যত্র তিনি ঘোষণা করলেন- إِنَّمَا بَعِثْت معلمًا অর্থ: "নিশ্চয়ই আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি।” (ইবনে মাজাহ) এভাবে ইসলাম ও নৈতিক শিক্ষা লাভের মাধ্যমে সুন্দর একটি সমাজ গড়ে উঠে এবং সমাজে ভালো কাজের ব্যাপক প্রভাব পড়ে থাকে। উদ্দীপকে জনাব আবুল কাশেম এই বিষয়টিই ইঙ্গিত করেছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত জনাব আবুল কাশেম সাহেব যে শিক্ষার কথা বলেছেন- উহার স…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর