শেয়ারFacebookWhatsApp

ইয়াসিরের অধীত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়ের সাথে তুলনীয়? ব্যাখ্যা করো।

উত্তর: ইয়াসিরের অধীত তাওহিদ, রিসালাত ও শরিয়ত সম্পর্কিত বিষয়টি ইসলাম শিক্ষার সাথে তুলনীয়। যে শিক্ষাব্যবস্থার মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার শক্তি ও ক্ষমতা সম্পর্কে জানতে পারে এবং ইসলামি নীতিমালার আলোকে জীবন পরিচালনা করতে সক্ষম হয় তাকে ইসলাম শিক্ষা বলে। এই শিক্ষার মাধ্যমে আল্লাহর ইবাদতের সঠিক নিয়ম-কানুন সম্পর্কে ধারণা পাওয়া যায়। ইসলামকে সঠিকভাবে জানা এবং তা মানার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই এ শিক্ষার মূল উদ্দেশ্য। এটি ইয়াসিরের অধীত বিষয়ের বর্ণনায়ও লক্ষণীয়। উদ্দীপকের ইয়াসির এমন একটি বিষয় অধ্যয়ন করে যাতে আল্লাহর পরিচয়, তাঁর প্রতি ইমান ও আনুগত্য এবং তাঁর সন্তুষ্টি অর্জনের উপায় সম্পর্কে জানা যায়। ইসলাম শিক্ষা এমন একটি বিষয় যা অধ্যয়নের মাধ্যমে আল্লাহকে চেনা যায় এবং ইসলামের বিধি-বিধান সম্পর্কে জ্ঞান লাভ করে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় জানা যায়। তাই বলা যায়, ইয়াসিরের অধীত বিষয়টি আমার পঠিত ইসলাম শিক্ষার সাথে তুলনীয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইয়াসিরের অধীত বিষয়টি তোমার পঠিত কোন বিষয়ের সাথে তুলনীয়? ব্যাখ্য…

উদ্দীপক

ইয়াসির বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণিতে অধ্যয়ন করে। ইয়াসিরের ছোট বোন রহিমা তাকে বলে, 'ভাইয়া তুমি কোন বিষয়ে পড়?' ইয়াসির বলল, 'আমি এমন একটি বিষয়ে অধ্যয়ন করি যাতে আল্লাহর পরিচয়, তাঁর প্রতি ইমান ও আনুগত্য সম্পর্কে এবং ইবাদত-বন্দেগির মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জনের উপায় জানা যায়।' ইয়াসিরের পিতা গ্রামের মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ান। তিনি গ্রামের ছেলে-মেয়েদের দৈনন্দিন জীবনে যেসব কাজ করতে হয় যথা— সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা, কাজের শুরতে বিসমিল্লাহ বলা, কারো সাথে দেখা হলে সালাম দেওয়া, মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করা ইত্যাদি শিক্ষা দেন।

Dhaka · 2019

উত্তর

ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, আনুগত্য করা ইত্যাদি।

উত্তর

ইসলামের বিধি-বিধান যথাযথভাবে পালন করার জন্য ইসলামের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য অবশ্যকর্তব্য। দীনি ইলম অর্জনের ক্ষেত্রে ফরজের বিধান দুই ধরনের। যথা- ফরজে আইন বা অবশ্যই পালনীয় ফরজ এবং ফরজে কিফায়া বা সামষ্টিক বাধ্যবাধকতা। উল্লিখিত হাদিসের মাধ্যমে দীনের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ করা হয়েছে। কেউ এটি না করলে ব্যক্তিগতভাবে গুনাহগার হবে। দীনের গভীর জ্ঞানার্জন করা সবার জন্য বাধ্যতামূলক নয়। প্রত্যেক সমাজের কিছু লোককে দীন সম্পর্কে গভীর জ্ঞানার্জন ও গবেষণা করতে হবে । অন্যথায় সমাজের সবাই গুনাহগার হবে।

উত্তর

ইয়াসিরের অধীত তাওহিদ, রিসালাত ও শরিয়ত সম্পর্কিত বিষয়টি ইসলাম শিক্ষার সাথে তুলনীয়। যে শিক্ষাব্যবস্থার মাধ্যমে মানুষ আল্লাহ তায়ালার শক্তি ও ক্ষমতা সম্পর্কে জানতে পারে এবং ইসলামি নীতিমালার আলোকে জীবন পরিচালনা করতে সক্ষম হয় তাকে ইসলাম শিক্ষা বলে। এই শিক্ষার মাধ্যমে আল্লাহর ইবাদতের সঠিক নিয়ম-কানুন সম্পর্কে ধারণা পাওয়া যায়। ইসলামকে সঠিকভাবে জানা এবং তা মানার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই এ শিক্ষার মূল উদ্দেশ্য। এটি ইয়াসিরের অধীত বিষয়ের বর্ণনায়ও লক্ষণীয়। উদ্দীপকের ইয়াসির এমন একটি বিষয় অধ্যয়ন করে যাতে আল্লাহর পরিচয়, তাঁর প্রতি ইমান ও আনুগত্য এবং তাঁর সন্তুষ্টি অর্জনের উপায় সম্পর্কে জানা যায়। ইসলাম শিক্ষা এমন একটি বিষয় যা অধ্যয়নের মাধ্যমে আল্লাহকে চেনা যায় এবং ইসলামের বিধি-বিধান সম্পর্কে জ্ঞান লাভ করে আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় জানা যায়। তাই বলা যায়, ইয়াসিরের অধীত বিষয়টি আমার পঠিত ইসলাম শিক্ষার সাথে তুলনীয়।

উত্তর

ইয়াসিরের পিতা গ্রামের ছেলেমেয়েদের ইসলামি সংস্কৃতির শিক্ষা দেন। মুসলমানদের দৈনন্দিন জীবনে এটির গুরুত্ব অপরিসীম। ইসলাম অনুমোদিত ও কুরআন-হাদিসে নির্দেশিত মুসলমানদের জীবনপদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি। আল্লাহর ইবাদত করা, পরস্পর দেখা হলে সালাম দেওয়া, ভালো কাজের শুরুতে 'বিসমিল্লাহ' বলা, খাওয়ার পর আল্লাহর শোকরিয়া আদায় করা প্রভৃতি ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যাবহারিক দিক। ইয়াসিরের পিতা গ্রামের ছেলেমেয়েদের এ বিষয়গুলোই শিক্ষা দেন। উদ্দীপকের ইয়াসিরের পিতা মসজিদে নামাজ পড়ান এবং গ্রামের ছেলে- মেয়েদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় কার্যাবলি সম্পর্কে শিক্ষা দেন। তিনি তাদেরকে আল্লাহকে স্মরণ করা, কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, পরস্পর সালাম বিনিময় করা, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা ইত্যাদি শিক্ষা দেন। এগুলো ইসলামি সংস্কৃতির গুরুত্বপূর্ণ দিক। মুসলমানদের দৈনন্দিন জীবনে ইসলামি সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। মুসলিম জাতির জীবনে ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। এ সংস্কৃতি মুসলিম জাতির স্বতন্ত্র অস্তিত্ব বহন করে। এ সংস্কৃতির অনুসরণের মাধ্যমে আল্লাহ ও তাঁর রাসুল (স) এর ভালোবাসা লাভ করা যায়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে দুনিয়া ও আখিরাতের সাফল্য লাভ করা যায়। পবিত্র কুরআনে উল্লেখ আছে 'মুহাম্মদ (স) আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো' (সুরা আলে ইমরান : ৩১)। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইসলামি সংস্কৃতির অনুসরণ মুসলমানদের দুনিয়ার জীবনে কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পরকালেও মুক্তির ব্যবস্থা করবে। তাই মুসলিমদের জন্য ইসলামি সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।