কেরামত আলীর তৈরি করা বিশেষ প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখপূর্বক এর সামাজিক প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: কেরামত আলীর তৈরি করা বিশেষ প্রতিষ্ঠানগুলো হলো মক্তব যার সামাজিক ভূমিকা অপরিসীম। মক্তব বলা হয় সেই প্রতিষ্ঠানকে যেখানে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞানদান করা হয়। সাধারণত মসজিদের বারান্দায়, মাদরাসার সাথে, বৈঠকখানায়, বাড়ির আঙিনায় এ জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। মসজিদ আল্লাহর ইবাদতের স্থান আর মক্তব হলো ইবাদতের নিয়মকানুন ও পদ্ধতি শেখার স্থান । কেরামত আলীর গঠন করা বিশেষ প্রতিষ্ঠানগুলোতেও এটিই পরিলক্ষিত হয়। উদ্দীপকের কেরামত আলীর গঠন করা বিশেষ প্রতিষ্ঠানে ছোট ছেলে- মেয়েরা কুরআন শিক্ষা লাভ করে, আদব-কায়দা শেখে, নামাজের মাসয়ালা-মাসায়েল সম্পর্কে জ্ঞান লাভ করে। এখানে বিশেষ প্রতিষ্ঠান বলতে মক্তবকেই বোঝানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলে । মক্তবে মুসলিম শিশুদের আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়। পরিবার ও সমাজে কার সাথে কেমন আচরণ করতে হবে তার শিক্ষা শিশুরা এখান থেকেই পেয়ে থাকে। শিশুদেরকে দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। ফলে ভবিষ্যতে তারা সুনাগরিক হয়ে গড়ে ওঠার অনুপ্রেরণা পায়। সামাজিক অনাচার সম্পর্কে তাদের সতর্ক করা হয়। এতে করে সমাজের ক্ষতিকর দিকগুলো চিনতে পেরে তারা তা থেকে মুক্ত থাকতে পারে। এভাবে মক্তব শিক্ষা শিশুকে প্রথম থেকেই সঠিক দিকনির্দেশনা দিয়ে ভবিষ্যৎ জীবন গঠনে সাহায্য করে। এটি সমাজ থেকে যাবতীয় অন্যায় দূর করে একটি সুষ্ঠু সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
কেরামত আলীর তৈরি করা বিশেষ প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখপূর্বক এর সামা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর