শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মুনিরার বক্তব্য কোন শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের মুনিরার বক্তব্য ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয় তাকে ইসলাম শিক্ষা বলে। এটি কুরআন ও সুন্নাহভিত্তিক একটি আদর্শ শিক্ষাব্যবস্থা। মানুষকে ইসলামের বিধিবিধান, আল্লাহর ইবাদতের পদ্ধতি শেখানো, জীবনের সর্বক্ষেত্রে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা এবং ব্যক্তির চারিত্রিক উৎকর্ষ সাধন ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য যা মুনিরার বক্তব্যে ফুটে উঠেছে। উদ্দীপকের মুনিরা বললো, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা এবং চারিত্রিক উৎকর্ষের জন্য শিক্ষা অতীব প্রয়োজন। তার এ বক্তব্য ইসলাম শিক্ষার উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। ইসলাম শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে উত্তম চরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। উত্তম চরিত্র মৌলিক মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এটি ছাড়া অন্য সবকিছু অর্থহীন। ইসলাম শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করে এবং অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে। এ শিক্ষা ব্যক্তির পাপপ্রবণতা ও মানবিক ত্রুটিসমূহ নিয়ন্ত্রণ করে তার চরিত্রকে সুন্দর করে। মানব চরিত্রের উৎকর্ষ সাধন ও সুনীতি প্রতিষ্ঠায় ইসলামের রয়েছে সুনির্ধারিত পদ্ধতি যা এ শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। এ শিক্ষা মানব চরিত্রের পাশবিকতাকে নির্মূল করে কাঙ্ক্ষিত মানবিক গুণাবলির বিকাশ ঘটায়।সুতরাং বলা যায় যে, মুনিরার বক্তব্যে ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের মুনিরার বক্তব্য কোন শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে? ব্যাখ্যা …

উদ্দীপক

মুনিরা ও সারাহ শিক্ষার বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিল। মুনিরা বললো, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষের জন্য শিক্ষা অতীব প্রয়োজন। সারাহ বললো, আল্লাহর দীনকে সমুন্নত রাখা, মানবতার বিকাশ এবং সুন্দর জীবনযাপনের জন্য মহানবী (স) বলেছেন, 'প্রত্যেক মুসলমান নর-নারীর প্রতি বিদ্যা শিক্ষা করা ফরজ'।

Dhaka · 2018

উত্তর

সংস্কৃতির আরবি প্রতিশব্দ সাকাফাহ (ثَقَافَتُ)

উত্তর

মুসলিম ছেলেমেয়েদের কুরআন, হাদিস ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মক্তব শিক্ষা প্রয়োজন। মক্তব বলতে সাধারণত সে প্রতিষ্ঠানকে বোঝায়, যেখানে মুসলিম শিশুদের কুরআন তিলাওয়াত, হাদিস ও ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রাথমিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়। পবিত্রতা-অপবিত্রতা, হালাল-হারাম প্রভৃতি সম্পর্কে প্রয়োজনীয় প্রাথমিক জ্ঞান শিশুরা মক্তবেই পেয়ে থাকে। ছোট ছোট ছেলেমেয়েদের মানসিক বিকাশেও মক্তব ইতিবাচক ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকের মুনিরার বক্তব্য ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয় তাকে ইসলাম শিক্ষা বলে। এটি কুরআন ও সুন্নাহভিত্তিক একটি আদর্শ শিক্ষাব্যবস্থা। মানুষকে ইসলামের বিধিবিধান, আল্লাহর ইবাদতের পদ্ধতি শেখানো, জীবনের সর্বক্ষেত্রে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা এবং ব্যক্তির চারিত্রিক উৎকর্ষ সাধন ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য যা মুনিরার বক্তব্যে ফুটে উঠেছে। উদ্দীপকের মুনিরা বললো, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা এবং চারিত্রিক উৎকর্ষের জন্য শিক্ষা অতীব প্রয়োজন। তার এ বক্তব্য ইসলাম শিক্ষার উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ। ইসলাম শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো মানুষকে উত্তম চরিত্রবান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। উত্তম চরিত্র মৌলিক মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এটি ছাড়া অন্য সবকিছু অর্থহীন। ইসলাম শিক্ষা মানুষকে সত্য ও ন্যায়ের পথ প্রদর্শন করে এবং অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে। এ শিক্ষা ব্যক্তির পাপপ্রবণতা ও মানবিক ত্রুটিসমূহ নিয়ন্ত্রণ করে তার চরিত্রকে সুন্দর করে। মানব চরিত্রের উৎকর্ষ সাধন ও সুনীতি প্রতিষ্ঠায় ইসলামের রয়েছে সুনির্ধারিত পদ্ধতি যা এ শিক্ষার মাধ্যমে অর্জিত হয়। এ শিক্ষা মানব চরিত্রের পাশবিকতাকে নির্মূল করে কাঙ্ক্ষিত মানবিক গুণাবলির বিকাশ ঘটায়।সুতরাং বলা যায় যে, মুনিরার বক্তব্যে ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

সারাহর শেষ উক্তির মাধ্যমে দীনি ইলম তথা ইসলাম শিক্ষার প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে।মুসলিমদের জন্য ইসলাম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। ইসলামের বিধিবিধান সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানার্জন, আল্লাহর ইবাদতের নিয়মকানুন ও পদ্ধতি জানা, আল্লাহর দীনকে সমুন্নত রাখা, মানবকল্যাণ সাধন এবং সুন্দর জীবনযাপনের জন্য ইসলামি শিক্ষা গ্রহণ করা অত্যাবশ্যক; যা সারাহর বক্তব্যে ফুটে উঠেছে।উদ্দীপকের সারাহ বললো, আল্লাহর দীনকে সমুন্নত রাখা, মানবতার বিকাশ ও সুন্দর জীবনযাপনের জন্য মহানবি (স) বলেছেন, 'জ্ঞানান্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ।' সারাহর এ বক্তব্যের মাধ্যমে মূলত ইসলাম শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। দীনি ইলম অর্জনের ক্ষেত্রে ফরজের বিধান দুই ধরনের। যথা- ফরজে আইন বা অবশ্যই পালনীয় ফরজ এবং ফরজে কিফায়া বা সামষ্টিক বাধ্যবাধকতা। উল্লিখিত হাদিসের মাধ্যমে দীনের মৌলিক জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ করা হয়েছে। দীনের গভীর জ্ঞানার্জন করা সবার জন্য বাধ্যতামূলক নয়। প্রত্যেক সমাজের কিছু লোককে এ জ্ঞান অর্জন ও গবেষণা করতে হবে। অন্যথায় সমাজের সবাই গুনাহগার হবে। মানুষের সামগ্রিক কল্যাণ সাধন ও সুখী, সুন্দর জীবনযাপনের জন্য ইসলামের জ্ঞানার্জন করা প্রয়োজন।উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আল্লাহর দীন ইসলামকে সমুন্নত রাখা এবং মানুষের জীবনের সামগ্রিক কল্যাণের জন্য ইসলাম শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।