শেয়ারFacebookWhatsApp

সারওয়ারের বক্তব্যে যে মনীষীর চিত্র যে মনীষীর চিত্র অঙ্কিত হয়েছে চিকিৎসাবিজ্ঞানে তাঁর অবদান মূল্যায়ন করো।

উত্তর: সারওয়ারের বক্তব্যে মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনার চিত্র অঙ্কিত হয়েছে, চিকিৎসাবিজ্ঞানে যার অবদান অপরিসীম। প্রখ্যাত মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনা (৯৮০-১০৩৭) আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জনক। তিনি চিকিৎসাবিজ্ঞানের নতুন নতুন পদ্ধতি আবিষ্কারসহ কয়েকটি গবেষণামূলক গ্রন্থও রচনা করেন। তার রচিত শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে 'কানুন ফিত তিব'। সারওয়ারের বক্তব্যেও এ বিষয়টি প্রকাশিত হয়েছে। উদ্দীপকের সারওয়ার এমন একজন মুসলিম মনীষীর কথা বলে, যিনি ৯৮০ খ্রি. জন্মগ্রহণ করেন। তিনি দশ বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করেন এবং ১৭ বছর বয়সে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। সারওয়ার উক্ত মনীষীর বিখ্যাত একটি গ্রন্থের কথাও বলেছে যা চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনার প্রতিই ইঙ্গিত করে। ইবনে সিনা সেকেলে পদ্ধতির পরিবর্তে আধুনিক চিকিৎসাপদ্ধতি চালু করেন। সেজন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র, চিকিৎসা প্রণালি এবং শল্যচিকিৎসার দিশারী মনে করা হয়। তিনি ওষুধ তৈরি, সংরক্ষণ ও তা প্রয়োগের আধুনিক পদ্ধতি উদ্ভাবন করেন। এজন্য তাকে 'Master of Medicine [গণিত] বলা হয়। ইবনে সিনাই যক্ষ্মা রোগের ওপর প্রথম আধুনিক গবেষণা করেছিলেন। চিকিৎসাশাস্ত্রের ওপর তার শ্রেষ্ঠ গ্রন্থ 'কানুন ফিত তিব' এ তিনি বিভিন্ন রোগের লক্ষণ, ওষুধের বর্ণনা ও চিকিৎসাপদ্ধতির বিস্তারিত উল্লেখ করেছেন। এতে ৭৬০টি ওষুধের বর্ণনা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এটি একটি অমূল্য গ্রন্থ। এছাড়াও ইবনে সিনার উল্লেখযোগ্য আরও কয়েকটি গ্রন্থ হলো- কিতাবুশ শিফা, কিতাবুন নাজাত, কিতাবুল হুলুদ, কিতাবুল কুলনজ ইত্যাদি। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিকাশে ইবনে সিনার অবদান অনন্য ও অপরিসীম।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

সারওয়ারের বক্তব্যে যে মনীষীর চিত্র যে মনীষীর চিত্র অঙ্কিত হয়েছে চ…

উদ্দীপক

আনোয়ার ও সারোয়ার দুই বন্ধু। তারা ইসলামের প্রখ্যাত মনীষীদের নিয়ে আলোচনা করছিল। আনোয়ার বলল, বাংলাদেশে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে একজন মনীষীর কার্যক্রম আমার মনে বেশ রেখাপাত করে। যিনি রাজশাহী অঞ্চলে জীবনের সিংহভাগ দাওয়াতি কাজে অতিবাহিত করেন। তিনি বাগদাদ থেকে প্রথমে নোয়াখালী অঞ্চলে এসে দাওয়াতি কাজ শুরু করেন। পরবর্তীতে নদীপথে রাজশাহী অঞ্চলে চলে আসেন এবং জীবনের শেষ অবধি সেখানে সত্যের বাণী প্রচারে আত্মনিয়োগ করেন। তখন সারওয়ার বলল, প্রখ্যাত মুসলিম মনীষীদের মধ্যে একজন মনীষী আমার খুবই প্রিয়। তিনি ৯৮০ খ্রি. বুখারা অঞ্চলের আফসানা নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র দশ বছর বয়সে পবিত্র কুরআন মাজিদ হিজ করেন এবং ১৭ বছর বয়সে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চিকিৎসা বিজ্ঞানের ওপর এমন একটি গ্রন্থ রচনা করেন যা এ বিষয়ের বিশ্বকোষ হিসেবে পরিচিত।

Dhaka · 2019

উত্তর

'তুহফাতুল ফালাসিফাহ' গ্রন্থের রচয়িতা হলেন ইমাম গাযযালি (র)।

উত্তর

জ্ঞানচর্চা করা নফল ইবাদতের চেয়ে উত্তম। একজন সাধারণ ইবাদতকারীর চেয়ে একজন জ্ঞানার্জনকারী উত্তম। কারণ একজন আবেদ বা ইবাদতকারীর আমল শুধু তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু একজন আলেম বা জ্ঞানার্জনকারী তার জ্ঞানের মাধ্যমে নিজে আলোকিত হয় এবং অন্যদেরকেও তার জ্ঞানের আলোয় আলোকিত করতে সক্ষম হয়। এজন্য রাসুলুল্লাহ (স) বলেন, 'রাতে অল্প সময় জ্ঞানচর্চা করা সারা রাতের নফল ইবাদতের চেয়ে উত্তম (দারিমি)।

উত্তর

উদ্দীপকের আনোয়ারের বক্তব্যে মুসলিম মনীষী শাহ মাখদুম রুপোশ (র) এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিস্তারের জন্য হযরত শাহ মাখদুম রুপোশ (র) স্মরণীয় হয়ে আছেন। তিনি ১৪৭৫ খ্রি. (৬১৪ হিজরি) ইরাকের বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে আসেন। শাহ মাখদুম রুপোশ (র) প্রথমে নোয়াখালীতে বসতি স্থাপন করেন। পরবর্তী সময়ে তিনি রাজশাহী চলে গিয়ে সে অঞ্চলের মানুষকে ইসলামের দাওয়াত দেন। তিনি সারা রাত ইবাদত বন্দেগিতে কাটাতেন এবং দিনের বেলায় মানুষকে হেদায়েতের পথে ডাকতেন। শাহ মাখদুম (র) ইসলামের প্রসারের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাজশাহীতে অবস্থান করেন। এ বিষয়টি আনোয়ারের বক্তব্যেও প্রকাশিত হয়েছে। উদ্দীপকের আনোয়ার বাংলাদেশে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এমন এক মনীষীর কথা বলে যিনি বাগদাদ থেকে প্রথমে নোয়াখালী এবং তারপর রাজশাহী অঞ্চলে ইসলাম প্রচার করেন। যিনি তার জীবনের শেষ অবধি সত্যের বাণী প্রচারে আত্মনিয়োগ করেন। বাংলাদেশের উত্তরাঞ্চলে ইসলামি শিক্ষা বিস্তারে শাহ মাখদুম রুপোশ (র) বহু প্রতিকূলতার মোকাবিলা করেছেন এবং জীবনের শেষ পর্যন্ত তিনি রাজশাহীতেই ইসলাম প্রচারে নিবেদিত ছিলেন। তাই বলা যায়, আনোয়ারের বক্তব্যে শাহ মাখদুম রুপোশ (র) এর প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

সারওয়ারের বক্তব্যে মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনার চিত্র অঙ্কিত হয়েছে, চিকিৎসাবিজ্ঞানে যার অবদান অপরিসীম। প্রখ্যাত মুসলিম চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনা (৯৮০-১০৩৭) আধুনিক চিকিৎসাবিজ্ঞানের জনক। তিনি চিকিৎসাবিজ্ঞানের নতুন নতুন পদ্ধতি আবিষ্কারসহ কয়েকটি গবেষণামূলক গ্রন্থও রচনা করেন। তার রচিত শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে 'কানুন ফিত তিব'। সারওয়ারের বক্তব্যেও এ বিষয়টি প্রকাশিত হয়েছে। উদ্দীপকের সারওয়ার এমন একজন মুসলিম মনীষীর কথা বলে, যিনি ৯৮০ খ্রি. জন্মগ্রহণ করেন। তিনি দশ বছর বয়সে পবিত্র কুরআন হিফজ করেন এবং ১৭ বছর বয়সে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন। সারওয়ার উক্ত মনীষীর বিখ্যাত একটি গ্রন্থের কথাও বলেছে যা চিকিৎসাবিজ্ঞানী ইবনে সিনার প্রতিই ইঙ্গিত করে। ইবনে সিনা সেকেলে পদ্ধতির পরিবর্তে আধুনিক চিকিৎসাপদ্ধতি চালু করেন। সেজন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র, চিকিৎসা প্রণালি এবং শল্যচিকিৎসার দিশারী মনে করা হয়। তিনি ওষুধ তৈরি, সংরক্ষণ ও তা প্রয়োগের আধুনিক পদ্ধতি উদ্ভাবন করেন। এজন্য তাকে 'Master of MedicineMedicine^{\prime} বলা হয়। ইবনে সিনাই যক্ষ্মা রোগের ওপর প্রথম আধুনিক গবেষণা করেছিলেন। চিকিৎসাশাস্ত্রের ওপর তার শ্রেষ্ঠ গ্রন্থ 'কানুন ফিত তিব' এ তিনি বিভিন্ন রোগের লক্ষণ, ওষুধের বর্ণনা ও চিকিৎসাপদ্ধতির বিস্তারিত উল্লেখ করেছেন। এতে ৭৬০টি ওষুধের বর্ণনা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে এটি একটি অমূল্য গ্রন্থ। এছাড়াও ইবনে সিনার উল্লেখযোগ্য আরও কয়েকটি গ্রন্থ হলো- কিতাবুশ শিফা, কিতাবুন নাজাত, কিতাবুল হুলুদ, কিতাবুল কুলনজ ইত্যাদি। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের বিকাশে ইবনে সিনার অবদান অনন্য ও অপরিসীম।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।