শেয়ারFacebookWhatsApp

কেরামত আলীর কর্মকাণ্ড ইসলামের কোন ধর্ম প্রচারকের সাথে সাদৃশ্যপূর্ণ? তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করো।

উত্তর: কেরামত আলীর কর্মকাণ্ড বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ধর্মপ্রচারক হযরত খানজাহান আলী (র)-এর সাথে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ইসলাম ধর্মের প্রচারে যার নাম প্রথমেই আসে তিনি হলেন হযরত খান জাহান আলী (র)। তিনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তথা বাগেরহাট, যশোর ও খুলনায় ইসলাম প্রচারে যথেষ্ট সাফল্য অর্জন করেন। এসব এলাকায় তিনি মসজিদ-মাদরাসা নির্মাণ করেন এবং দিঘি খনন করেন। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ তার অন্যতম অবদান। এছাড়াও নানাবিধ জনকল্যাণমূলক কাজ করে তিনি স্থানীয় সব সম্প্রদায়ের মানুষের কাছে শ্রদ্ধেয় ও স্মরণীয় হয়ে আছেন। এটি কেরামত আলীর কর্মকাণ্ডেও পরিলক্ষিত হয়। উদ্দীপকের কেরামত আলী সৌদি আবর থেকে ফিরে এলাকার লোকদের সাথে নিয়ে রাস্তাঘাট, মসজিদ-মাদরাসা নির্মাণ এবং সংস্কার কাজ করেন। বিশুদ্ধ খাবার পানির জন্য পাড়া-মহল্লায় নলকূপ স্থাপন করেন। এছাড়াও তিনি এলাকায় কিছু বিশেষ প্রতিষ্ঠান গঠন করেন। তার জনকল্যাণমূলক এসব প্রতিষ্ঠান গড়ে তোলা ও নলকূপ স্থাপন হযরত খানজাহান আলী (র)- এর সময় মসজিদ-মাদরাসা নির্মাণ ও বড় পুকুর খননের বিষয়টি ফুটিয়ে তোলে । তাই বলা যায়, কেরামত আলীর এরূপ জনকল্যাণমূলক কাজ হযরত খানজাহান আলী (র) এর কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

কেরামত আলীর কর্মকাণ্ড ইসলামের কোন ধর্ম প্রচারকের সাথে সাদৃশ্যপূর্ণ?…

উদ্দীপক

কেরামত আলী দীর্ঘদিন পর সৌদি আরব থেকে দেশে ফিরে এলাকার লোকদেরকে সাথে নিয়ে প্রচুর রাস্তা-ঘাট, মসজিদ-মাদরাসা নির্মাণ এবং সংস্কারের কাজ করেন। বিশুদ্ধ খাবার পানির জন্য পাড়া-মহল্লায় অনেক নলকূপ স্থাপন করেন। এছাড়াও তিনি এলাকায় কিছু বিশেষ প্রতিষ্ঠানও তৈরি করেন । এসব প্রতিষ্ঠানে ছোট ছেলে-মেয়েরা কুরআন শিক্ষা লাভ করে, আদব-কায়দা শিখে, নামাজের মাসলা-মাসায়েল সম্পর্কে জ্ঞান লাভ করে।

Comilla · 2019

উত্তর

বিদআত শব্দের অর্থ নতুনত্ব।

উত্তর

চিকিৎসাশাস্ত্রের উন্নতি সাধনে ইবনে সিনার অবদান অতুলনীয় । ইবনে সিনা সেকেলে পদ্ধতির পরিবর্তে আধুনিক চিকিৎসাপদ্ধতি চালু করেন। সেজন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র, চিকিৎসা প্রণালি এবং শল্য চিকিৎসার দিশারি মনে করা হয়। তিনি ওষুধ তৈরি, সংরক্ষণ ও তার প্রয়োগ পদ্ধতির উদ্ভাবক। ইউরোপীয় চিকিৎসাবিজ্ঞানীরা তাকে 'Master of MedicineMedicine^{\prime} উপাধিতে ভূষিত করেছিলেন। চিকিৎসাবিষয়ক তার অমর কীর্তি 'কানুন ফিততিব' ও 'কিতাবুস শিফা'।

উত্তর

কেরামত আলীর কর্মকাণ্ড বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ধর্মপ্রচারক হযরত খানজাহান আলী (র)-এর সাথে সাদৃশ্যপূর্ণ। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ইসলাম ধর্মের প্রচারে যার নাম প্রথমেই আসে তিনি হলেন হযরত খান জাহান আলী (র)। তিনি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তথা বাগেরহাট, যশোর ও খুলনায় ইসলাম প্রচারে যথেষ্ট সাফল্য অর্জন করেন। এসব এলাকায় তিনি মসজিদ-মাদরাসা নির্মাণ করেন এবং দিঘি খনন করেন। বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ তার অন্যতম অবদান। এছাড়াও নানাবিধ জনকল্যাণমূলক কাজ করে তিনি স্থানীয় সব সম্প্রদায়ের মানুষের কাছে শ্রদ্ধেয় ও স্মরণীয় হয়ে আছেন। এটি কেরামত আলীর কর্মকাণ্ডেও পরিলক্ষিত হয়। উদ্দীপকের কেরামত আলী সৌদি আবর থেকে ফিরে এলাকার লোকদের সাথে নিয়ে রাস্তাঘাট, মসজিদ-মাদরাসা নির্মাণ এবং সংস্কার কাজ করেন। বিশুদ্ধ খাবার পানির জন্য পাড়া-মহল্লায় নলকূপ স্থাপন করেন। এছাড়াও তিনি এলাকায় কিছু বিশেষ প্রতিষ্ঠান গঠন করেন। তার জনকল্যাণমূলক এসব প্রতিষ্ঠান গড়ে তোলা ও নলকূপ স্থাপন হযরত খানজাহান আলী (র)- এর সময় মসজিদ-মাদরাসা নির্মাণ ও বড় পুকুর খননের বিষয়টি ফুটিয়ে তোলে । তাই বলা যায়, কেরামত আলীর এরূপ জনকল্যাণমূলক কাজ হযরত খানজাহান আলী (র) এর কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

কেরামত আলীর তৈরি করা বিশেষ প্রতিষ্ঠানগুলো হলো মক্তব যার সামাজিক ভূমিকা অপরিসীম। মক্তব বলা হয় সেই প্রতিষ্ঠানকে যেখানে ছোট ছোট মুসলিম ছেলেমেয়েদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞানদান করা হয়। সাধারণত মসজিদের বারান্দায়, মাদরাসার সাথে, বৈঠকখানায়, বাড়ির আঙিনায় এ জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। মসজিদ আল্লাহর ইবাদতের স্থান আর মক্তব হলো ইবাদতের নিয়মকানুন ও পদ্ধতি শেখার স্থান । কেরামত আলীর গঠন করা বিশেষ প্রতিষ্ঠানগুলোতেও এটিই পরিলক্ষিত হয়। উদ্দীপকের কেরামত আলীর গঠন করা বিশেষ প্রতিষ্ঠানে ছোট ছেলে- মেয়েরা কুরআন শিক্ষা লাভ করে, আদব-কায়দা শেখে, নামাজের মাসয়ালা-মাসায়েল সম্পর্কে জ্ঞান লাভ করে। এখানে বিশেষ প্রতিষ্ঠান বলতে মক্তবকেই বোঝানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো সমাজে ইতিবাচক প্রভাব ফেলে । মক্তবে মুসলিম শিশুদের আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়। পরিবার ও সমাজে কার সাথে কেমন আচরণ করতে হবে তার শিক্ষা শিশুরা এখান থেকেই পেয়ে থাকে। শিশুদেরকে দেশপ্রেমের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। ফলে ভবিষ্যতে তারা সুনাগরিক হয়ে গড়ে ওঠার অনুপ্রেরণা পায়। সামাজিক অনাচার সম্পর্কে তাদের সতর্ক করা হয়। এতে করে সমাজের ক্ষতিকর দিকগুলো চিনতে পেরে তারা তা থেকে মুক্ত থাকতে পারে। এভাবে মক্তব শিক্ষা শিশুকে প্রথম থেকেই সঠিক দিকনির্দেশনা দিয়ে ভবিষ্যৎ জীবন গঠনে সাহায্য করে। এটি সমাজ থেকে যাবতীয় অন্যায় দূর করে একটি সুষ্ঠু সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।