সন্তানের প্রতি মাতার কর্তব্যসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: সন্তানের প্রতি মাতার কর্তব্য অনেক। সন্তানের প্রাথমিক শিক্ষার দ্বায়িত্ব মাতার ওপরই ন্যস্ত। একজন মা তার সন্তানকে উত্তমভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারেন। নিজে ধর্মীয় জীবনযাপন করে দৃষ্টান্ত হতে পারেন। সন্তানকে ইসলামের প্রাথমিক জ্ঞান এবং দোয়া-কালাম শিক্ষা দিতে হবে। ওযু-গোসল, পাক-নাপাক ইত্যাদি বিষয়ে মাকেই শিক্ষা দিতে হবে। শিশু সন্তান মাকেই বেশি অনুসরণ করে। কাজেই শিশুসন্তানকে আদব-কায়দা সৌজন্যবোধ শেখাতে হবে। তাদের সুন্দর আচার-আচরণে-গড়ে তুলতে হবে। শিশুকে ভদ্রতা, বিনয়, সরলতা, সততা, সত্যবাদিতা ইত্যাদি গুণাবলি অর্জন সহায়তা দিতে হবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সন্তানের প্রতি মাতার কর্তব্যসমূহ ব্যাখ্যা কর।
উত্তর