উদ্দীপক
সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয়ই হলো সংস্কৃতি। সংস্কৃতির কাজ জীবনকে বিকশিত করা, চিত্তকে আনন্দিত করা, মানুষের চরিত্রের উৎকর্ষ সাধন করা। অপরদিকে, সংস্কৃতির বিকৃত রূপ হচ্ছে অপসংস্কৃতি। আর অপসংস্কৃতি মানুষের জীবনকে কলুষময় করে। চেতনাকে নষ্ট করে। জীবনকে নাশ করে। সাময়িকভাবে মনোমুগ্ধকর, আকর্ষণীয়, মোহনীয় ও হৃদয়গ্রাহী হলেও এ থেকে কোনো ফল পাওয়া যায় না। অপসংস্কৃতি মানুষকে খারাপ কাজের দিকে টেনে নেয়। থার্টিফার্স্ট নাইটও এই অপসংস্কৃতিরই একটি রূপ, যা না আমাদের সংস্কৃতির অংশ, না আমাদের ধর্মের অনুমোদিত। বরং আকাশসংস্কৃতির আমদানিকৃত এক নব্য অপসংস্কৃতির নাম'। এর মাধ্যমে বিপুল পরিমাণের অর্থের অপচয় হয়, অসংখ্য জায়াগায় অগ্নিকান্ড সংঘটিত হয়, অনেক নিরীহ মানুষের কর্ম ব্যাহত হয় এবং অনেক নিরীহ পাখি ও কীটপতঙ্গের মৃত্যু হয়।