শেয়ারFacebookWhatsApp

ইলম শব্দের অর্থ কী?

উত্তর: 'ইলম' শব্দের অর্থ- জানা, পাঠ করা, অবগত হওয়া ইত্যাদি।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইলম শব্দের অর্থ কী?

উদ্দীপক

'ন' সাহেবের একমাত্র ছেলে মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করার পর একাদশ শ্রেণিতে ভর্তি হবে। তিনি তার পুত্রকে বলেন, তুমি একাদশ শ্রেণিতে এমন একটি বিষয় নির্বাচন করবে, যেখানে ইসলামকে পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে। যে শিক্ষা মানুষের চরিত্র, কর্মদক্ষতা ও আচরণকে পরিশীলিত করে। অপরদিকে, 'ন' সাহেবের স্ত্রী তার পুত্রকে উক্ত বিষয়ের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

'ইলম' শব্দের অর্থ- জানা, পাঠ করা, অবগত হওয়া ইত্যাদি।

উত্তর

"জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরয”-এটি মহানবি (সা.)-এর বাণী। এ বাণীর দ্বারা রাসুল (সা.) জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন। পবিত্র কুরআনের প্রথম বাণীও ছিল- 'ইকরা' বা 'পড়'। সুতরাং একজন মুসলিমকে নিরক্ষর থাকার সুযোগ নেই। তাকে অবশ্যই দ্বীনি ইলম অর্জন করতে হবে। পাশাপাশি বৈষয়িক জ্ঞানও অর্জন করতে হবে। কেননা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য বৈষয়িক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।

উত্তর

'ন' সাহেব তাঁর পুত্রকে 'ইসলাম শিক্ষা' বিষয় নির্বাচনের পরামর্শ প্রদান করেন।ইসলাম শিক্ষা এমন একটি শিক্ষাব্যবস্থা যার পঠন-পাঠন, অধ্যয়ন, অনুশীলন দ্বারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবনবিধান ইসলামের স্বরূপ 'সম্পর্কে' জ্ঞানলাভ করা যায় এবং তদানুযায়ী জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দ্বায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করা যায়। এক কথায় ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞানলাভকরার শিক্ষাই হলো ইসলাম শিক্ষা।ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থার নাম। মানবজীবনের এমন কোনো দিক নেই যার নির্দেশনা ইসলাম দেয়নি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সার্বিক ক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে। তাই ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে জানা যায়। ইসলাম শিক্ষার স্বরূপ হবে কুরআন ও হাদিসের আলোকে বিধিসম্মত শিক্ষা, কুরআন ও হাদিসের নির্দেশনা মেনে আমাদের দৈনন্দিন জীবনে কতগুলো বিষয় সম্বন্ধে জ্ঞান রাখা একান্ত প্রয়োজন। যেমন- মহান আল্লাহ, রাসুল, ফেরেশতা, কিয়ামত, পুনরুত্থান, সালাত, সাওম, হজ, যাকাত, হালাল-হারাম ইত্যাদি। এগুলো সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন করে মেনে চলা একান্ত কর্তব্য।ইসলাম শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হলো মানবতা ও নৈতিকতার বিকাশ সাধন, মানব প্রকৃতির প্রতি শিক্ষার মাধ্যমে জাগরিত ও বিকশিত করা। ইসলাম শিক্ষার মাধ্যমে আত্মার উন্নতি হয়। এ শিক্ষা ব্যক্তি চরিত্রের উৎকর্ষ সাধন করে। পারস্পরিক শ্রদ্ধা ও কর্তব্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করে তুলতে সহায়তা করে।তাই বলা যায়, উদ্দীপকে 'ন' সাহেব মানুষের চরিত্র, কর্মদক্ষতা ও আচরণকে পরিশীলিতকারী শিক্ষা বলতে ইসলাম শিক্ষা বুঝিয়েছেন। ইসলাম শিক্ষাই ইহকালীন ও পরকালীন কল্যাণময় শিক্ষা।

উত্তর

'ন' সাহেবের স্ত্রী ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন।ইসলাম শিক্ষাব্যবস্থা মানব রচিত অন্যান্য শিক্ষাব্যবস্থা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল, ইসলাম শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা: ইসলাম শিক্ষা মানব রচিত নয়।ইসলাম শিক্ষার প্রধান উৎস কুরআন ও সুন্নাহ। ইসলামের সামগ্রিক শিক্ষাই কুরআন ও হাদিসের আলোকে রচিত। তাই মানুষের পার্থিব জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয়, তা কুরআন-সুন্নাহর আলোকে করলে তাই ইসলাম শিক্ষার পরিণত হয়। মানুষকে পার্থিব জীবনে যা কিছু করতে হয় তা আল্লাহ ও রাসুলের নির্দেশ অনুযায়ী করলেই তা ইবাদতে পরিণত হয়।সমন্বিত ও সার্বজনীন শিক্ষা: ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য হলো এ শিক্ষা একই সঙ্গে দ্বীন ও দুনিয়ার প্রয়োজন মেটাতে সক্ষম।ইবাদতমূলক শিক্ষা: ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের কোনো বিশেষ অনুষ্ঠানই শুধু ইবাদত নয়, বরং গোটা জীবনটাকেই ইবাদতে পরিণত করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে।ইসলাম শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হলো মানবতা ও নৈতিকতার বিকাশ সাধন, মানব প্রকৃতির প্রতি শিক্ষার মাধ্যমে জাগরিত ও বিকশিত করা। ইসলাম শিক্ষার মাধ্যমে আত্মার উন্নতি হয়। এ শিক্ষা ব্যক্তি চরিত্রের উৎকর্ষ সাধন করে। পারস্পরিক শ্রদ্ধা ও কর্তব্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করে তুলতে সহায়তা করে।পরিশেষে বলা যায়, জীবনকে সঠিক পথে পরিচালনা ও ইহ-পরকালীন সাফল্য লাভের জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য।
HSCIslamic Studies 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।