শেয়ারFacebookWhatsApp

খারাজ কী?

উত্তর: অমুসলিম নাগরিকের নিকট থেকে আদায়কৃত রাজস্ব বা কর হলো খারাজ।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

খারাজ কী?

উদ্দীপক

আফনান একাদশ শ্রেণির ছাত্র। সে কলেজে ভর্তির সময় এমন একটি বিষয় পছন্দ করল, যা অধ্যয়ন করলে আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করা যায়। তার ছোট ভাই রহিমও তার দ্বারা প্রভাবিত হয়ে এমন বৈশিষ্ট্য অর্জন করেছে। সে কাজের শুরুতে, খাদ্য গ্রহণে এবং মানুষের সাথে সাক্ষাতের সময় বিশেষ কিছু পরিভাষা ব্যবহার করে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

অমুসলিম নাগরিকের নিকট থেকে আদায়কৃত রাজস্ব বা কর হলো খারাজ।

উত্তর

গিবত শব্দের অর্থ অন্যের দোষত্রুটি প্রকাশ করা, পরনিন্দা ও কুৎসা রটনা করা। ইসলামি পরিভাষায় গিবত বলতে বোঝায়- মুখে, লেখনীতে, ইশারা-ইঙ্গিতে কিংবা চিত্রলেখা কার্টুন এঁকে বা অন্যকোনো উপায়ে কারও অনুপস্থিতিতে তার এমন কোনো দোষত্রুটির কথা আলোচনা করা- যা শুনলে সে মনে কষ্ট ও দুঃখ বা ব্যথা পায়। সমালোচিত ব্যক্তি মুসলিম হোক কিংবা অমুসলিম। এ মর্মে মহানবি (সা.) বলেছেন, "যার মধ্যে কোনো দোষ আছে, তা তার পিছনে অপরের কাছে ব্যক্ত করার নামই গিবত। আর যদি কোনো দোষ না থাকা সত্ত্বেও দোষারোপ করা হয় তা মিথ্যা অপবাদ বলে গণ্য হবে।"

উত্তর

আফনানের পছন্দকৃত বিষয়টির নাম ইসলাম শিক্ষা। কুরআন-সুন্নাহর আলোকে পরিচালিত শিক্ষাকে ইসলাম শিক্ষা বলে।ইসলাম শিক্ষার উদ্দেশ্য হলো ইসলামকে সঠিকভাবে জানার ও মানার মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে ব্যক্তিকে তৈরি করা এবং তাঁর সন্তুষ্টি অর্জন করা। ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্যকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। যথা-১. ধর্মীয় উদ্দেশ্য: ইসলাম শিক্ষার প্রথম উদ্দেশ্য হলো আল্লাহকে চেনা। আল্লাহকে জানা ও চেনার মাধ্যমে তার নিকট আত্মসমর্পণ করা। আর ইবাদত করতে হলে প্রথমে আল্লাহর সার্বিক পরিচয় ও বন্দেগির ধরন এবং তা আদায় করার নিয়ম পদ্ধতি অবগত হওয়া একান্ত অপরিহার্য। আর শিক্ষা ব্যতীত এগুলো সম্পর্কে অবগত হওয়া যায় না।২. নৈতিক উদ্দেশ্য: ইসলাম শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হলো মানবতা ও নৈতিকতার বিকাশ সাধন, মানব প্রকৃতির প্রতিভাকে শিক্ষার মাধ্যমে জাগরিত ও বিকশিত করা।৩. পার্থিব উদ্দেশ্য: হালাল জীবিকা উপার্জনে উৎসাহিত করা ও আত্মকর্মসংস্থানে সক্ষম করে গড়ে তোলা ইসলাম শিক্ষার অন্যতম বড় উদ্দেশ্য। তাই বলা যায়, উদ্দীপকে আফনান আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করে চলার জন্য ইসলাম শিক্ষাকে পছন্দ করেছে। এতেই রয়েছে ইহকালীন ও পরকালীন কল্যাণ।

উত্তর

রহিমের ব্যবহৃত পরিভাষাগুলো ইসলামি সংস্কৃতি নির্দেশ করে।রহিম কাজের শুরুতে আল্লাহর নাম নেয়, যা ইসলামি সংস্কৃতির অঙ্গ। রাসুলুল্লাহ (সা.) বলেন, "প্রতিটি ভালো কাজের শুরুতে যদি আল্লাহর নাম নেওয়া না হয় তাহলে তা হয় অসম্পূর্ণ অথবা নিম্নমানের। (দারু কুতনি, সুনানে আবু দাউদ ও সুনানে ইবনে মাজাহ)দ্বিতীয়ত, খাবারের শুরুতে 'বিসমিল্লাহি ওয়া আলা বারকাতুল্লাহ এব খাওয়া শেষ হলে 'আলহামদু লিল্লাহিল্লাযি আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন' বলাও ইসলামি সংস্কৃতির অন্যতম দিক। শেষে অবশ্য শুধু 'আলহামদুলিল্লাহ' বললেও চলবে।মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবেন। সালামের পর কুশল জিজ্ঞাসা, মুসাফাহা ও মুআনাকা করা যেতে পারে।উদ্দীপকে রহিম কাজের শুরুতে, খাদ্য গ্রহণে এবং মানুষের সাথে সাক্ষাতে উপরে উল্লিখিত পরিভাষাগুলো ব্যবহার করে। যা ইসলামি সংস্কৃতির অংশ। আমাদের ব্যবহারিক জীবনে ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। এ ব্যাপারে নিচে আলোচনা করা হলো- ১. ইমান আকিদার সংরক্ষক: ইসলামি সংস্কৃতি সংরক্ষণ ও লালন ছাড়া মুসলমানদের ইমান, অস্তিত্ব ও স্বকীয়তা রক্ষা করা দুষ্কর।২. ইমানের পূর্ণতা দান: ইমানের পূর্ণতা দানের জন্য এবং ইসলামে পুরাপুরি প্রবেশের জন্য ইসলামি সংস্কৃতি রক্ষা করা একান্ত প্রয়োজন।৩ . অস্তিত্বের রক্ষাকাবচ: সংস্কৃতি একটি জাতির অস্তিত্বের রক্ষাকারচ, সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র। তাই আমাদের ধর্মীয় ও সামাজিক আকিদা-বিশ্বাস, আমল, অনুভূতি উজ্জীবিত করার জন্য ইসলামি সংস্কৃতির অনুসরণ করা অপরিহার্য। ৪. ইহ-পরকালীন সফলতা লাভ: ইসলামি সংস্কৃতির মূল লক্ষ্য হলো মানুষকে চূড়ান্ত সাফল্যের তথা আখিরাতের সাফল্যের জন্য প্রস্তুত করা। আর মুসলমানদের জন্য আখিরাতের সাফল্যই চূড়ান্ত সাফল্য।তাই আমরা সকল ক্ষেত্রে ইসলামি সংস্কৃতি অনুসরণ করে জীবন পরিচালনা করব।
HSCIslamic Studies 1st Paperঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।