শেয়ারFacebookWhatsApp

"ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক।"- ব্যাখ্যা কর।

উত্তর: সমগ্র সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা, মালিক-রাজাধিরাজ, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা ও সার্বভৌমত্বের অধিপতি হলেন মহান আল্লাহ তায়ালা। বিশ্বমানব তাঁর বান্দা। কর্তৃত্ব ও সার্বভৌমত্ব একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। প্রত্যেককে তাঁরই নির্দেশাধীনে থাকতে হয় এবং তাঁরই সামনে মাথানত করতে হয়। এটিই হলো তাওহিদ। এ তাওহিদে বা আল্লাহর একত্ববাদকে কেন্দ্র করে ইসলামি শিক্ষা আবর্তিত হয়। এ শিক্ষায় কেবলমাত্র আল্লাহ তায়ালাকে স্রষ্টা ও উপাস্য হিসেবে বিশ্বাস ও স্বীকার করা হয়। এজন্য ইসলামি শিক্ষা সম্পূর্ণরূপে মহান আল্লাহর একত্ববাদের প্রত্যয়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। মহান আল্লাহ বলেন, إِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللَّهِ অর্থাৎ "সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ তায়ালা।” (সূরা আল-আহকাফ : ২৩) এসব কারণে, ইসলামি শিক্ষাকে তাওহিদভিত্তিক শিক্ষা বলা হয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

"ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক।"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

জাহিদ একটি প্রতিষ্ঠানে পড়তে যায়। সেখানে কুরআন তিলাওয়াত, আদব-কায়দা, ওযু-গোসল, ইবাদতের নিয়মকানুন ও বিভিন্ন দোয়া শিক্ষা দেওয়া হয়। অপরদিকে, নাহিদ যেকোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ, দুঃসংবাদে ইন্নালিল্লাহ, কারও দেখা হলে আস্সালামু আলাইকুম বলে। সে বসে ডান হাতে খাবার খায় এবং হাসলে মুচকি হাসে।

দিনাজপুর সরকারি কলেজ · 2025

উত্তর

আল্লাহ তায়ালার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তাঁর নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে বিনাদ্বিধায় তাঁর আদেশ-নিষেধের আনুগত্য করা এবং তাঁর দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে।

উত্তর

সমগ্র সৃষ্টির স্রষ্টা, পালনকর্তা, মালিক-রাজাধিরাজ, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা ও সার্বভৌমত্বের অধিপতি হলেন মহান আল্লাহ তায়ালা। বিশ্বমানব তাঁর বান্দা। কর্তৃত্ব ও সার্বভৌমত্ব একমাত্র তাঁর জন্যই নির্দিষ্ট। প্রত্যেককে তাঁরই নির্দেশাধীনে থাকতে হয় এবং তাঁরই সামনে মাথানত করতে হয়। এটিই হলো তাওহিদ। এ তাওহিদে বা আল্লাহর একত্ববাদকে কেন্দ্র করে ইসলামি শিক্ষা আবর্তিত হয়। এ শিক্ষায় কেবলমাত্র আল্লাহ তায়ালাকে স্রষ্টা ও উপাস্য হিসেবে বিশ্বাস ও স্বীকার করা হয়। এজন্য ইসলামি শিক্ষা সম্পূর্ণরূপে মহান আল্লাহর একত্ববাদের প্রত্যয়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। মহান আল্লাহ বলেন, إِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللَّهِ অর্থাৎ "সমস্ত জ্ঞানের উৎস আল্লাহ তায়ালা।” (সূরা আল-আহকাফ : ২৩) এসব কারণে, ইসলামি শিক্ষাকে তাওহিদভিত্তিক শিক্ষা বলা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত জাহিদের প্রতিষ্ঠানটি মক্তব।সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব, তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীত প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। উদ্দীপকে জাহিদ একটি প্রতিষ্ঠান থেকে কুরআন তিলাওয়াত, আদব-কায়দা, ওযু-গোসল, ইবাদতের নিয়মকানুন ও বিভিন্ন দোয়া শিখে। তাই জাহিদের প্রতিষ্ঠানটি হলো মক্তব। ইসলামের মূলগ্রন্থ আল-কুরআন ও হাদিসের প্রাথমিক পাঠদান করা হয় এ মক্তবে। এ মক্তবে ইবাদত-বন্দেগি, ওযু, গোসল, সালাত, সাওম ইত্যাদি পালনের শিক্ষা দেওয়া হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, নৈতিকতা বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার শিক্ষা দেওয়া হয়। মক্তবে হালাল-হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি শিশুদের খুব সহজভাবে শিক্ষা দেওয়া হয়। শিশুরা শৈশবে বাবা-মায়ের কাছ থেকে কিছু শিক্ষালাভের পর মক্তবে যায়। সেখানে তারা আদর্শ শিক্ষকদের কাছে আদর্শিক ও দ্বীনভিত্তিক শিক্ষালাভ করে।অতএব বলা যায়, জাহিদ যে প্রতিষ্ঠানে দ্বীনভিত্তিক শিক্ষালাভ করে সেটি হলো মক্তব।

উত্তর

নাহিদের কর্মকাণ্ডে ইসলামি সংস্কৃতির কতিপয় ব্যবহারিক দিক ফুটে উঠেছে।ইসলামি সংস্কৃতি জীবনের সামগ্রিক অঙ্গনে বিস্তৃত ও ব্যাপৃত। এর কিছু ব্যবহারিক দিক হলো-মুমিনগণের পারস্পরিক সাক্ষাৎ: মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতেপ্রথমেই সালাম বিনিময় করবেন। 'রসুলুল্লাহ (সা.) বলেন, "ক্ষুধার্তকে খাবার দেবে আর পরিচিত-অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেবে।” (সহিহ বুখারি) সালামের পর কুশল জিজ্ঞাসা, মুসাফাহা ও মুআনাকা করা যেতে পারে।ভালো কাজের শুরুতে : প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়াইসলামি সংস্কৃতির অঙ্গ। রসুলুল্লাহ (সা.) বলেন, “প্রতিটি ভালো কাজের শুরুতে যদি আল্লাহর নাম নেওয়া না হয় তাহলে তা অসম্পূর্ণ অথবা নিম্নমানের। “(দারুকুতনি, সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ)খাদ্যগ্রহণের ক্ষেত্রে: খাবার খেতে হবে ডান হাতে, সবাই মিলে একসাথেখাদ্যগ্রহণ করা ইসলামি সংস্কৃতির অংশ। রসুল (সা.) বলেন- “তোমরা একত্রে খাবার গ্রহণ কর, আর আল্লাহর নাম স্মরণ কর, এতে তিনি তোমাদের বরকত দেবেন,” (আবু দাউদ ইবনে মাজাহ) তাছাড়া, দুঃসংবাদে ইন্নালিল্লাহ বলা, ডান হাতে খাবার খাওয়া, মুচকি হাসা ইসলামি সংস্কৃতির ব্যবহারিক দিক। ইমান এনে ইসলামি সংস্কৃতি অনুসরণ করে সৎকর্ম কবলে মহান আল্লাহ সন্তুষ্ট হন এবং তাদের প্রতিদান সম্পর্কে আল্লাহ বলেন, "যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্য মেহমানদারি রয়েছে জান্নাতুল ফেরদাউসে।" (সূরা কাহাফ : ১০৭)অতএব বলা যায়, নাহিদের ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা পারস্পরি সাক্ষাতে সালাম বিনিময় করা, ডান হাতে খাবার খাওয়া ও মুচকি হাসা ইসলামি সংস্কৃতির অংশ। যার ফলাফল ইহকালীন কল্যাণ ও পরকালীন সাফল্য লাভ। কেননা তার আচরণে মহান আল্লাহ তায়ালা সন্তুষ্ট।
HSCIslamic Studies 1st Paperদিনাজপুর সরকারি কলেজ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।