উদ্দীপকে উল্লিখিত শিক্ষাটি হলো ইসলামি শিক্ষা। যে শিক্ষায় ইসলামকে একটি পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে প্রতিষ্ঠা করার শিক্ষা দেওয়া হয় তাই ইসলামি শিক্ষা।ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ইসলামের কোনো বিশেষ অনুষ্ঠানই শুধু ইবাদত নয়, বরং গোটা জীবনটাকেই ইবাদতে পরিণত করার জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে। ইসলামে জীবনের সকল দিক ও বিভাগ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক সকল দিকেই বিধিবিধান ইসলাম বর্ণনা করেছে। দ্বীনের প্রচার, প্রতিষ্ঠা, সমুন্নত ও অক্ষুণ্ণ রাখার জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য। ইসলাম শিক্ষা ছাড়া দ্বীনের প্রচার, প্রতিষ্ঠা ও উজ্জীবন সম্ভব নয়।
মানুষের মেধা, মননশীলতা শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। এর মাধ্যমে আত্মার উন্নতি হয়। মানুষের মধ্যে দয়া, মায়া, স্নেহ-মমতা ইত্যাদি মানবীয় গুণাবলি উৎকর্ষিত ও বিকশিত হয়। আচার-আচরণ পরিশীলিত ও পরিমার্জিত হয়। এতে চারিত্রিক উৎকর্ষ বৃদ্ধি পায়। মানবিক গুণাবলির বিকাশ ঘটে এবং মানবতা সমুন্নত হয়।অতএব বলা যায়, পরিপূর্ণ জীবনবিধান ও উন্নত চরিত্র গঠনে সহায়ক শিক্ষা বলতে ইসলাম শিক্ষা বুঝানো হয়েছে।