উদ্দীপকে ইসলাম শিক্ষার বিভিন্ন দিক উপস্থাপন করা হয়েছে। এর সাথে কুরআন সুন্নাহর সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত।
ইসলামের গুরুত্বপূর্ণ উৎস বা মূল ভিত্তি হলো কুরআন ও সুন্নাহ। কুরআন এবং সুন্নাহর আলোকেই ইসলাম শিক্ষার প্রবর্তন হয়েছে। কুরআন মানবজাতির নির্দিষ্ট নির্দেশিকা দেয় আর সুন্নাহ কুরআনের ব্যাখ্যা। যার দ্বারা মানুষ আদর্শ জীবন গঠনের ব্যবহারিক দিক সম্পর্কে অবগত হয় । কুরআন ও সুন্নাহতে ইবাদত, আকিদা, আখলাক, মুয়ামালাতসহ ইসলাম শিক্ষার সব দিক নিয়ে আলোচনা করা হয়েছে। তাই কুরআন ও সুন্নাহকে কেন্দ্র করেই মানবজাতিকে আদর্শ শিক্ষা দানের জন্য প্রণীত হয়েছে ইসলাম শিক্ষা ।
উদ্দীপকে ইসলাম শিক্ষার কয়েকটি দিক ইবাদত, আকিদা, আখলাক ও মুয়ামালাতকে দেখানো হয়েছে। যেহেতু ইসলাম শিক্ষা কুরআন ও সুন্নাহ ভিত্তিক তাই উদ্দীপকে উল্লেখিত বিষয়গুলোর সাথেও কুরআন সুন্নাহর সম্পর্ক রয়েছে। এগুলো সম্পর্কে কুরআন ও হাদিসের অনেক আলোচনা করা হয়েছে। মানুষের মূল দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। ইসলাম শিক্ষা ইবাদতের রীতি পদ্ধতি ও গুরুত্ব সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান দান করে। আকীদা সম্পর্কে রাসুল (স.) বলেন, আল্লাহ তায়ালা এমন ব্যক্তির উপর জাহান্নাম হারাম করে দিয়েছেন, যে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। আখলাক ইসলাম শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে রাসুল (স.) বলেন, তোমাদের মাঝে উত্তম সে যে চরিত্রবান (মুসলিম: ২৩২১)। ইসলামে লেনদেন বা মুয়ামালাত একটি অন্যতম বিষয়। মুয়ামালাত সম্পর্কে হাদিসে এসেছে— যার লেনদেন সুন্দর সে শহীদদের সাথে থাকবে। (তিরমিযি)
উপরোল্লিখিত আলোচনা শেষে বলা যায়, ইসলাম শিক্ষা হলো কুরআন ও সুন্নাহ ভিত্তিক শিক্ষা। কুরআন সুন্নাহর সাথে উদ্দীপকে উল্লেখিত বিষয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।