শেয়ারFacebookWhatsApp

দারুল আরকাম কী?

উত্তর: দারুল আরকাম হলো রাসুল (সা.)-এর প্রতিষ্ঠিত একটি শিক্ষালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে সাহাবায়ে কেরামগণকে দীনি শিক্ষা দেওয়া হতো।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

দারুল আরকাম কী?

উদ্দীপক

আয়েশা একাদশ শ্রেণির ছাত্রী। সে অন্যান্য বিষয়ের সাথে একটি বিশেষ বিষয়ে পড়ছে, যেটিতে সে স্রষ্টার পরিচয় জানার পাশাপাশি পৃথিবীতে মানুষের দায়িত্ব-কর্তব্য ইত্যাদি বিষয় শিখতে পারছে। আয়েশার পরিবারের সকল সদস্য আল্লাহর নামে ঘুমাতে যায় ও আহার গ্রহণ করে। খাবার শেষে ও ঘুম থেকে জেগে উঠে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা প্রতি শুক্রবার হাত ও পায়ের নখ কাটে। সর্বদা মার্জিত শালীন পোশাক পরিধান করে। মহল্লার সবাই আয়েশাদের পরিবারটিকে সম্মানের চোখে দেখে৷

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

দারুল আরকাম হলো রাসুল (সা.)-এর প্রতিষ্ঠিত একটি শিক্ষালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান যেখানে সাহাবায়ে কেরামগণকে দীনি শিক্ষা দেওয়া হতো।

উত্তর

ইসলামি সংস্কৃতি ও নৈতিকতা বলতে যা বোঝায় তা হলো— ইসলাম অনুমোদিত ও শরিয়ত নির্দেশিত মুসলিম জাতির জীবনপদ্ধতিই হচ্ছে ইসলাম সংস্কৃতি। আর নৈতিকতা হলো ব্যক্তির মানবিক গুণ যা ইসলামের জীবনপদ্ধতি অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়। ইসলামের সংস্কৃতি কথা সাহিত্য, সংগীত, চলচ্চিত্র, চিত্রকলা, মহাকাব্য ইত্যাদি ইসলামি ভাবধারায় পরিচায়ক হবে। অর্থাৎ জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামের মূল বিশ্বাসের আলোকে যত নিয়মনীতি, বিধিনিষেধ পালন করতে হয় তাই ইসলামি সংস্কৃতি এবং নৈতিকতা তথা সৎ পথে পালিত হওয়ার নাম-ই নৈতিকতা। তাই বলা যায়, ইসলামি সংস্কৃতি ও নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর।

উত্তর

উদ্দীপকের আয়েশা তাঁর পঠিত বিষয়ের মাধ্যমে স্রষ্টার পরিচয়সহ মানুষের দায়-দায়িত্ব সম্পর্কে জেনেছে যা ইসলাম শিক্ষা বিষয়ের সাথে সাদৃশ্য রয়েছে। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে শিক্ষা দেওয়া হয় তাকে ইসলামি শিক্ষা বলে। কেননা ইসলাম শিক্ষা মানব রচিত অন্যান্য শিক্ষাব্যবস্থা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যাবলি নিচে তুলে ধরা হলো : তাওহিদভিত্তিক : আল্লাহ এক ও অদ্বিতীয়। তাঁর কোনো শরিক নেই। সমগ্র সৃষ্টির স্রষ্টা, রিজিকদাতা, পালনকর্তা, মালিক রাজাধিরাজ, শাসনকর্তা ও সার্বভৌমত্বের মালিক হলেন মহান আল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন, “নিশ্চয় তোমাদের মাবুদ আল্লাহ একক সত্তা।” (সূরা কাহাফ : ১১০) এটিই তাওহিদ । ইসলাম শিক্ষাব্যবস্থা হলো তাওহিদভিত্তিক । কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা : মানবজাতির দিশারি হিসেবে অসংখ্য নবি-রাসুলকে আল্লাহ তায়ালা তাঁর বাণী সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন। এ মর্মে ইরশাদ হচ্ছে, “আর আমি প্রত্যেক জাতির মধ্যে রাসুল পাঠিয়েছি যেন তারা আল্লাহর ইবাদাত করে এবং তাগুতকে পরিত্যাগ করে।” (সূরা আল-নাহল : ৩৬) তাছাড়া ইসলাম শিক্ষা মানব রচিত নয়। ইসলাম শিক্ষার প্রধান উৎস কুরআন ও সুন্নাহভিত্তিক। যাতে রয়েছে মানুষের জন্য ইহ ও পরকালীন কল্যাণ। সমন্বিত শিক্ষা : মানবজাতির সামগ্রিক জীবনব্যবস্থা তথা বৈষয়িক প্রয়োজন পূরণ করার জন্য যে শিক্ষা অপরিহার্য, সে শিক্ষাকে যদি ইসলামি মূল্যবোধের আলোকে পরিবেশন করা হয়, তাহলে সেটাও ইসলাম শিক্ষায় পরিণত হয়। তাছাড়া মানবজীবনের দায়-দায়িত্ব, নৈতিক জীবনযাপনসহ ইহ- পরকালীন লাভের সকল শিক্ষা প্রদান করে ইসলাম শিক্ষা। যা সর্বজনীন, শাশ্বত ও অনন্য।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আয়েশার পরিবার ইসলামি আদর্শ অনুসরণ করে। ইসলামি আদর্শের অন্যতম একটি দিক হলো ইসলামি সংস্কৃতি ইসলাম অনুমোদিত ও শরিয়ত নির্দেশিত জীবনপদ্ধতিই হচ্ছে ইসলামিক সংস্কৃতি। ইসলামি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য হলো— প্রতিটি কাজে মহান আল্লাহকে স্মরণ করা। আল্লাহর নামে ঘুমাতে যাওয়া এবং বিসমিল্লাহ বলে খাবার শুরু করা। ঘুম থেকে জাগ্রত হয়ে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। সাপ্তাহিক শুক্রবার হাত-পায়ের নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। সর্বদা মার্জিত শালীন পোশাক পরিধান করা, পরস্পর সাক্ষাতে সালাম বিনিময় করা ইত্যাদি। উদ্দীপকে আয়েশার পরিবারে এসব বৈশিষ্ট্য বিদ্যমান। তাই বলা যায়, আয়েশাদের পরিবার ইসলামি আদর্শকে অনুসরণ করে। ইমান সংরক্ষণে ইসলামি সাংস্কৃতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামি সংস্কৃতি মুসলিম জাতীয় জীবনপদ্ধতি যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত বিধান অনুযায়ী পরিচালিত হয়। তাই কুরআন সুন্নাহর নীতিমালার বাহিরে কেউ জীবনযাপন করলে ইমান সংরক্ষিত থাকে না। মহানবি (সা.) বলেছেন, “কেউ অপর জাতির অনুকরণ করলে, সে উক্ত জাতির মধ্যে গণ্য হবে।” (মুসনাদে আহমাদ) তাছাড়া বিজাতীয় সংস্কৃতি অনুসরণ করলে ইমান সংরক্ষিত থাকে না তাই ইমান সংরক্ষণের জন্য ইসলামি আদর্শের আলোকে ইসলামি সংস্কৃতি অনুসরণ প্রতিটি ইমানদের জন্য ফরজ।
HSCIslamic Studies 1st Paperআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

দারুল আরকাম কী? | Prosthuti