শেয়ারFacebookWhatsApp

সংস্কৃতি কী?

উত্তর: সংস্কৃতি হলো উৎকর্ষ সাধন, উন্নতি বিধান, মার্জিত, সৌন্দর্যমণ্ডিত। সভ্য-ভদ্র, সজ্জিত ও নন্দিত জীবনকে সংস্কৃতি বলা হয়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

সংস্কৃতি কী?

উদ্দীপক

প্রতিটি জাতির ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে, যার মধ্যে কিছু ভালো, কিছু অসামঞ্জস্যপূর্ণ, অশালীন এবং অযৌক্তিক। তবে এর মধ্যে এমন একটি সংস্কৃতি রয়েছে, যা অসামঞ্জস্যপূর্ণ, অশালীন বিষয়াদি পরিহার করে এবং ইমানভিত্তিক, মার্জিত, পরিশীলিত, উন্নত, পূতপবিত্র ও পরিচ্ছন্ন সংস্কৃতিকে উৎসাহিত করে। এ সংস্কৃতি যেমন ব্যাপক, তেমনি আদর্শভিত্তিক ও সর্বজনীন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2024

উত্তর

সংস্কৃতি হলো উৎকর্ষ সাধন, উন্নতি বিধান, মার্জিত, সৌন্দর্যমণ্ডিত। সভ্য-ভদ্র, সজ্জিত ও নন্দিত জীবনকে সংস্কৃতি বলা হয়।

উত্তর

'সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে' কেননা সত্য এমন একটি বিষয়, যা মানুষ নিজের মধ্যে ধারণ করলে মিথ্যার অন্ধকার হতে মুক্তি পায়। সত্য কথা বলার, সত্য পথে চলার বিশেষ উপকারিতা রয়েছে। সত্যবাদীকে প্রত্যেকে বিশ্বাস করে, সম্মান করে ও ভালোবাসে। আর মিথ্যা অন্যায়, অপরাধ ও পাপ সংঘটিত হওয়ার পেছনে অবশ্যম্ভাবী শক্তি হিসেবে কাজ করে। রাসুল (সা.) বলেছেন- “সত্যবাদিতা মানুষকে মুক্ত দেয়।” তাই বলা যায়, সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে।

উত্তর

উদ্দীপকের শেষে ইসলামি সংস্কৃতির কথা বলা হয়েছে। ইসলাম অনুমোদিত ও শরিয়ত নির্দেশিত মুসলিম জাতির জীবন পদ্ধতিই হচ্ছে ইসলামি সংস্কৃতি। উদ্দীপকে বলা হয় যে, এমন একটি সংস্কৃতি রয়েছে, যা অসামঞ্জস্যপূর্ণ, অশালীন বিষয়াদি পরিহার করে এবং ইমানভিত্তিক, মার্জিত, পরিশীলিত, উন্নত, পুতপবিত্র ও পরিচ্ছন্ন সংস্কৃতিতে উৎসাহিত করে, যা ইসলামি সংস্কৃতিরই নামান্তর। ইসলামি সংস্কৃতিতে ইসলামি মূল্যবোধসমূহ সক্রিয় থাকবে তথা সাহিত্য, সংগীত, চলচ্চিত্র, চিত্রকলা, মহাকাব্য ইত্যাদি ইসলামি ভাবধারার পরিচায়ক হবে। ইসলামি সংস্কৃতি যেমন ব্যাপক, তেমনি তা আদর্শভিত্তিক ও সার্বজনীন। কাজেই ইসলামি সংস্কৃতি বলতে আমরা যা বুঝি তার মধ্যে প্রথম হলো তাওহিদবাদ তথা মানবজীবনে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা, মানুষের সামাজিক জীবনে সার্বজনীন ভ্রাতৃত্ব ও সার্বজনীন- নীতির প্রবর্তন, আইনকানুন, নীতি, প্রথা, আচার-আচরণ যেগুলো কুরআন সুন্নাহ অনুমোদিত তাই ইসলামি সংস্কৃতির অন্তর্ভুক্ত। উদ্দীপকের শেষাংশেও উপরিউল্লিখিত বিষয় পরিলক্ষিত।

উত্তর

সংস্কৃতির প্রয়োজনীয়তা কুরআন-হাদিসের আলোকে বর্ণনা করা হলো— সংস্কৃতি বলতে সদাচরণ, উপযোগী, পরিশীলতাকে বোঝায়। সভ্য- ভদ্র, সজ্জিত ও নন্দিত জীবনকে সংস্কৃতি বলা হয়। আর ইসলামি । জীবনদর্শন ও জীবনবিধান অনুশীলনের ফলে মানুষের ব্যবহারিক জীবন ও পরিবেশে যে সংস্কৃতি প্রতিফলিত হয়, তাই ইসলামি সংস্কৃতি । আমাদের ব্যবহারিক জীবনে সংস্কৃতি তথা ইসলামি সংস্কৃতির গুরুত্ব অপরিসীম। কারণ ইসলামি সংস্কৃতি- ইমান-আকিদার সংরক্ষণ : ইসলামি সংস্কৃতি ইমান আকিদার সংরক্ষক। ইসলামি সংস্কৃতি সংরক্ষণ ও লালন ছাড়া মুসলমানদের ইমান, অস্তিত্ব ও স্বকীয়তা রক্ষা করা দুষ্কর। আল্লাহ ইরশাদ করেছেন— “হে ইমানদারগণ! তোমরা যদি কিতাবিদের (ইহুদি / খ্রিষ্টান) কোনো দলের অনুসরণ কর তাহলে তারা তোমাদের ইমান থেকে বিচ্যুত করে কাফির হিসেবে প্রত্যাবর্তন করাবে।” (সূরা ইমরান : ১০০) ইমানের পূর্ণতা দানে সংস্কৃতির গুরুত্ব : ইমানের পূর্ণতাদানের জন্য এবং ইসলামে পুরাপুরি প্রবেশের জন্য ইসলামি সংস্কৃতি রক্ষা করা একান্ত প্রয়োজন। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন- “ হে মুমিনগণ! তোমরা পুরাপুরিভাবে ইসলামে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না।” (সূরা আল-বাকারা : ২০৮) অস্তিত্বের রক্ষাকবচ : সংস্কৃতি একটি জাতির অস্তিত্বের রক্ষাকবচ। সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র। অনেক সময় বিজয়ী জাতির সাংস্কৃতিক প্লাবনে বিজিত জাতির অস্তিত্ব পর্যন্ত বিলুপ্ত হয়ে যায় । উদাহরণস্বরূপ ইংরেজরা আমাদের স্বাধীনতার ওপরই আক্রমণ চালায়নি, তারা আমাদের শিক্ষা ও সংস্কৃতির ওপরও মারাত্মক আঘাত হেনেছিল। মুসলিমদের সংস্কৃতি অনুসরণের গুরুত্ব বোঝাতে রাসুল (সা.) বলেন- “যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে তাকে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গ্রহণ করা হবে।” (আবু দাউদ) সুতরাং একটি জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সংস্কৃতির অতীব প্রয়োজন।
HSCIslamic Studies 1st Paperবীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।