শেয়ারFacebookWhatsApp

ইসলাম শিক্ষার চারটি উদ্দেশ্য বর্ণনা কর৷

উত্তর: ইসলাম শিক্ষার উদ্দেশ্যেগুলোর মধ্যে ৪টি উদ্দেশ্যে হলো— ১. আল্লাহকে চেনা, ২. মানবসমাজকে সুবিচারের ওপর প্রতিষ্ঠিত থাকার যোগ্যতা অর্জন, ৩. মানবতা ও নৈতিকতার বিকাশ সাধন, ৪. হালাল জীবিকা উপার্জনে উৎসাহিত করা ও আত্মকর্মসংস্থানে সক্ষম করে গড়ে তোলা।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলাম শিক্ষার চারটি উদ্দেশ্য বর্ণনা কর৷

উদ্দীপক

মুনিরা ও সারাহ শিক্ষার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিল। মুনিরা বলল, ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকা ও চারিত্রিক উৎকর্ষের জন্য শিক্ষা অতীব প্রয়োজন। সারাহ বলল, আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখা, মানবতার বিকাশ এবং সুন্দর জীবনযাপনের জন্য মহানবি (সা.) বলেছেন, 'প্রত্যেক মুসলমান নর-নারীর প্রতি বিদ্যা শিক্ষা করা ফরজ।'

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024

উত্তর

ইসলাম আরবি শব্দ। এর অর্থ শান্তি। এছাড়াও অনুগত হওয়া, আত্মসমর্পণ করা অর্থেও ব্যবহার করা হয়।

উত্তর

ইসলাম শিক্ষার উদ্দেশ্যেগুলোর মধ্যে ৪টি উদ্দেশ্যে হলো— ১. আল্লাহকে চেনা, ২. মানবসমাজকে সুবিচারের ওপর প্রতিষ্ঠিত থাকার যোগ্যতা অর্জন, ৩. মানবতা ও নৈতিকতার বিকাশ সাধন, ৪. হালাল জীবিকা উপার্জনে উৎসাহিত করা ও আত্মকর্মসংস্থানে সক্ষম করে গড়ে তোলা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মুনিরার বক্তব্যে যে শিক্ষার প্রতি ইঙ্গিত করা হয়েছে তা হলো— ইসলামি শিক্ষা। ইসলামি শিক্ষা এমন একটি শিক্ষাব্যবস্থা যার পঠন-পঠন, অধ্যয়ন, অনুশীলন দ্বারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবনবিধান ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞানলাভ করা যায় এবং তদনুযায়ী জীবন গঠন, পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব, কর্তব্য যথাযথভাবে পালন করা যায়। এককথায়, ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হলো ইসলামি শিক্ষা। ইসলাম শিক্ষা মানুষের শারীরিক, মানসিক, নৈতিক ও আত্মিক বিকাশ সাধন করে মানুষকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করে। এর কল্যাণে ব্যক্তি আদর্শবান ও চরিত্রবান হয়। সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং সমাজ তথা রাষ্ট্রের তথা বিশ্বের সম্পদে পরিণত হয়। এ শিক্ষা ব্যক্তিজীবনের উৎকর্ষ সাধন, পারস্পরিক শ্রদ্ধা ও কর্তব্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে ব্যক্তি পরিবার ও সমাজজীবনকে সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় করে তুলতে সাহায্য করে। একটি ন্যায়ভিত্তিক আদর্শ পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনে এ শিক্ষা সহায়তা করে । এ শিক্ষার মাধ্যমেই মানুষ ন্যায়পরায়ণ হয় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে । তাই ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্যের সাথে মুনিরার বক্তব্যের সাদৃশ্য থাকায় বলা যায় যে, মুনিরা উদ্দীপকে ইসলাম শিক্ষার প্রতি ইঙ্গিত করেছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সারাহ এর শেষ উক্তিটি হলো মহানবি (সা.) বলেছেন, 'প্রত্যেক মুসলমান নর-নারীর প্রতি বিদ্যা শিক্ষা করা ফরয।' সারাহ এর শেষ উক্তিটিতে যে শিক্ষার প্রতি দৃষ্টি দেওয়া হয়েছে সেটি হলো ইসলাম শিক্ষা। নিম্নে এর গুরুত্ব তুলে ধরা হলো- ইসলামের আকিদা, বিশ্বাস এবং ইবাদত করতে এবং ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে ন্যূনতম যতটুকু জ্ঞান প্রয়োজন, ততটুকু ইসলামি শিক্ষা অর্জন করা ফরযে আইন। ইসলামের মৌলিক ও প্রাথমিক বিষয়গুলো জানা ব্যক্তিগতভাবে সবার জন্য ফরয। কেননা রাসুল (সা.) বলেছেন, “প্রত্যেক মুসলমান নর-নারীর ওপর জ্ঞানার্জন করা ফরয।' (বায়হাকি, ইবনে মাজাহ) ইসলামি শিক্ষায় রয়েছে মানজীবনের প্রতিটি দিক ও বিভাগের সামগ্রিক নির্দেশনা। একজন মুসলিমের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক — সবকিছুই ইসলামি জীবন বিধান দ্বারা নিয়ন্ত্রিত। তাই ইসলামি জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হলে প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য ইসলামি শিক্ষা গ্রহণ করা এবং তা জীবনে বাস্তবায়ন করা অপরিহার্য কর্তব্য। ইসলাম শিক্ষার জ্ঞানার্জন দ্বারা আল্লাহর পরিচয় জানা যায়; ফলে আল্লাহর আনুগত্য করা সহজ হয়। দ্বীনের প্রচার, প্রতিষ্ঠা সমুন্নত ও অক্ষুণ্ণ রাখার জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য। সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের মধ্যে পার্থক্য করার জন্য ইসলামের জ্ঞান একান্ত আবশ্যক । ইসলাম শিক্ষার মাধ্যমে মানুষের চারিত্রিক উৎকর্ষ সাধিত হয়। মানুষের মেধা, মননশীলতা ও মানবিকতার বিকাশ হয়। মানুষের আচার-আচরণ পরিশীলিত ও পরিমার্জিত হয়। ইসলামের জ্ঞানার্জনকারীর মর্যাদা অনেক বেশি। রাসুল (সা.) বলেছেন, 'রাতে এক ঘণ্টা জ্ঞান চর্চা করা সারারাতের ইবাদতের চেয়েও উত্তম। (দায়েমি) মহানবি (সা.) আরও বলেন, 'যে ব্যক্তি জ্ঞানান্বেষণ করে, তার অতীতের পাপ মোচন হয়ে যায়। (তিরমিযি) তাই আমাদের উচিত ইসলামি শিক্ষা অর্জন করা।
HSCIslamic Studies 1st Paperসরকারি আজিজুল হক কলেজ, বগুড়া 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।