আব্দুল আলিমের ছেলে যে ধরনের প্রতিষ্ঠানে পড়তে যায় তাকে মক্তব বলা হয়।
মক্তব বা মাকতাব শব্দটি আরবি। এর অর্থ লেখার স্থান, শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব। তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। যেখানে ইসলামের প্রাথমিক মৌলিক ও অতীব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। ইসলামের মূল গ্রন্থ কুরআন ও হাদিসের প্রাথমিক পাঠদান করা হয় এ মক্তবে। এ মক্তবে ইবাদত- বন্দেগি, ওযু, গোসল, সালাত, সাওম ইত্যাদি পালনের শিক্ষা দেওয়া হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা নৈতিকতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার শিক্ষা দেওয়া হয়। মক্তবে হালাল, হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি শিশুদের খুব সহজভাবে শিক্ষা দেওয়া হয়। শিশুরা শৈশবে বাবা-মায়ের কাছ থেকে কিছু শিক্ষালাভের পর মস্তবে যায়। সেখানে তারা আদর্শ শিক্ষকদের কাছে আদর্শিক ও দ্বীনভিত্তিক শিক্ষালাভ করে। উদ্দীপকে আব্দুল আলিমের ছেলে প্রতিদিন যে প্রতিষ্ঠানে পড়তে যায় সেখানে কুরআন তিলাওয়াত, বিভিন্ন দোয়া ও মাসয়ালা শিক্ষা দেওয়া হয়। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, এ ধরনের প্রতিষ্ঠানকে মক্তব বলা হয়।