গ্রামের মসজিদের দৃশ্যটি পাঠ্যবইয়ের মক্তব বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ।
মাকতাব আরবি শব্দ। এর অর্থ হলো শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। সাধারণত মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে মক্তব বলা হয়। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। ইসলামের মূল গ্রন্থ আল কুরআন ও হাদিসের প্রাথমিক পাঠদান করা হয়। এ মক্তবে ইবাদত-বন্দেগি, ওজু-গোসল, সালাত, সাওমের শিক্ষা দেওয়া হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, নৈতিকতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার শিক্ষা দেওয়া হয়। এখানে হালাল-হারাম, পাক-পবিত্রতা ইত্যাদি প্রয়োজনীয় বিষয়াদি শিশুদের মনে খুব সহজভাবে শিক্ষা দেওয়া হয়। শিশুরা শৈশবে বাবা-মায়ের কাছে কিছু শিক্ষা লাভের পর মক্তবে যায়। সেখানে তারা আদর্শ শিক্ষকগণের কাছ থেকে আদর্শিক ও দ্বীনি শিক্ষা লাভ করে।
মুসলিম সমাজে মক্তব শিক্ষা হাজার হাজার বছরের ঐতিহ্য বা তার চেয়ে বেশি। রাসুল (সা.)-এর যুগেও মসজিদকেন্দ্রিক মক্তব শিক্ষা চালু ছিল। উদ্দীপকে মক্তবের শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে।