জনাব 'ফ' এর কর্মতৎপরতা ইসলামি শিক্ষার অন্তর্ভুক্ত।
যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে তাকে ইসলাম শিক্ষা বলে। এ শিক্ষা কুরআন, সুন্নাহ্, তাওহিদ ও রিসালাতভিত্তিক। এ শিক্ষা লাভের ফলে ব্যক্তির চরিত্র, আচরণ ও চিন্তাশক্তি এমনভাবে তৈরি হবে যে, সে তার জীবনের সকল কর্মকাণ্ড ইসলামের আদর্শে পরিচালিত করতে সক্ষম হবে।
উদ্দীপকে বর্ণিত জনাব 'ফ' ইসলামি শিক্ষার আলোকে শারীরিক, মানসিক বৃত্তিসমূহের ইসলামি নীতি, আদর্শ ও শিক্ষাসম্মত উৎকর্ষ সাধনে তৎপর, ইমান সংরক্ষণ ও জাতীয় অস্তিত্ব রক্ষায় তার কর্মতৎপরতার গুরুত্ব অপরিসীম। কেননা, ইসলামি শিক্ষা মানুষের শারীরিক, মানসিক, নৈতিক ও আত্মিক বিকাশ সাধন করে তাদেরকে সত্যিকারের মানুষে রূপান্তরিত করে। এ শিক্ষা মানুষের ইহকালীন সামগ্রিক কল্যাণ সাধনের পাশাপাশি পরকালের শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা করে মানুষের মধ্যে বিভিন্ন মানবিক গুণের পাশাপাশি পাশবিকতাও রয়েছে। ইসলামি শিক্ষা এ পাশবিকতাকে নির্মূল করে মানুষের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটায়। যেমনিভাবে জনাব 'ফ' এর কর্মতৎপরতা ইসলামি শিক্ষার আলোকে হওয়ায় তার শারীরিক, মানসিক বৃত্তিসমূহে ইসলামি নীতি- আদর্শের পরিচয় পাওয়া যায়।