সবরের প্রকারগুলো ব্যাখ্যা কর ।
উত্তর: ইমাম গাযালি (র) সবরকে কতিপয় ভাগে বিভক্ত করেছেন। সেগুলো হলো— ১. ইবাদাত পালনের সবর : নিয়মিত ইবাদাত করা সত্যিই কষ্টকর ব্যাপার। সালাত, সাওম, হজ ইত্যাদি ইবাদাতে অনেক কষ্ট সহ্য করতে হয়। ২. বিপদাপদের সময় সবর করা : সুখ-দুঃখ, বিপদাপদ মানবজীবনের নিত্যসঙ্গী। ধৈর্যের সাথে বিপদাপদের মোকাবিলা করতে পারলে মুমিনের মর্যাদা বাড়ে। ৩. পাপ থেকে বাঁচার জন্য সবর : শয়তান মানুষকে পাপ কাজের দিকে প্রলুব্ধ করে। এ সময় ধৈর্যের খুবই আবশ্যক । ৪. জুলুম-অত্যাচারে সবর করা : সত্যের পথে, ন্যায়ের পথে, ধর্মের পথে নানা রকম জুলুম-অত্যাচার ও বাধাবিপত্তি আসে। ধৈর্যের সাথে এসবের মোকাবিলা করাই প্রকৃত মুমিনের কাজ । ৫. সুখে ও আনন্দে সবর করা : অনেক সময় মানুষ সুখ ও সফলতার আনন্দের আতিশয্যে হিতাহিত জ্ঞান হারিয়ে নানা রকম অপকর্মে লিপ্ত হয়। এসময় সবর করা একান্ত কর্তব্য। ইমাম রাযি (র) আরও দুই ধরনের সবরের উল্লেখ করেছেন— ১. ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো অধ্যয়নে সবর । ২. অনিচ্ছাকৃত কর্ম সম্পাদনে সবর ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
সবরের প্রকারগুলো ব্যাখ্যা কর ।
উদ্দীপক
নটরডেম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর