ধর্মীয় শিক্ষা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর ।
উত্তর: ধর্মীয় শিক্ষার প্রয়োজন অত্যধিক। কারণ ধর্মীয় শিক্ষার মাধ্যমে ইমান, আকাইদ ও নৈতিক শিক্ষার সাথে সাথে প্রয়োজনীয় ধর্মীয় মাসয়ালা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদি শিক্ষা হাতে-কলমে শেখানো হয়। যেমন— কীভাবে অজু গোসল করতে হয়, অজুতে কী কী কাজ ফরজ, ওয়াজিব ও সুন্নাত এবং কী কী কারণে অজু নষ্ট হয়, কোন নামাজ কীভাবে আদায় করতে হয় এ বিষয়গুলো শিক্ষকের তত্ত্বাবধানে সুন্দরভাবে শেখানো হয়। এখানে শিশুরা সালাত সাওম ইত্যাদি মৌলিক বিষয় সম্বন্ধে জ্ঞানলাভ করে। এছাড়া মক্তবের মাধ্যমে শিশুদের সামাজিকীকরণ করা হয়। এখানে তারা সামাজিক শিষ্টাচার ও প্রচলিত প্রথার সাথে পরিচিত হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ধর্মীয় শিক্ষা প্রয়োজন কেন? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর