শেয়ারFacebookWhatsApp

ইসলাম শিক্ষার দুটি সামাজিক শিক্ষা ব্যাখ্যা কর ।

উত্তর: ইসলাম শিক্ষার দুটি সামাজিক শিক্ষা হলো- i.মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবে। . রাসুলুল্লাহ (সা.) বলেন, “ক্ষুধার্তকে খাবার দেবে আর পরিচিত অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেবে।” (সহিহ বুখারি) ii.কথা বলার সময় সুস্পষ্ট ও সুন্দর বাক্যালাপ, কথাবার্তায় ঔদ্ধত্য বা অহংকার প্রকাশ পাবে না, রাসূলুল্লাহ (সা.) বলেন, “তোমরা একে অপরের সাথে বিনয়ী ব্যবহার করবে এবং অহংকার করবে না।” (সহিহ মুসলিম)

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

ইসলাম শিক্ষার দুটি সামাজিক শিক্ষা ব্যাখ্যা কর ।

উদ্দীপক

জনাব 'প' একজন ধার্মিক ব্যক্তি। তিনি তাঁর ছেলেমেয়েদেরকে তাওহিদ ও আখিরাতভিত্তিক শিক্ষা প্রদান করেন। বিষয়টি জেনে তাঁর পিতা তাঁর প্রশংসা করে বলেন, মানবিকতার বিকাশ, নৈতিক চরিত্র গঠন এবং পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে জীবনযাপনের ক্ষেত্রে উক্ত শিক্ষার গুরুত্ব অপরিসীম। অপরদিকে জনাব 'স' তাঁর সন্তানদেরকে নৈতিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝিয়ে এর আলোকে তাদেরকে জীবন গঠন করার উপদেশ দেন ।

নটরডেম কলেজ · 2023

উত্তর

জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র ও মানসিক শক্তি বিকাশের প্রয়াসকে শিক্ষা বলে ।

উত্তর

ইসলাম শিক্ষার দুটি সামাজিক শিক্ষা হলো- i.মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবে। . রাসুলুল্লাহ (সা.) বলেন, “ক্ষুধার্তকে খাবার দেবে আর পরিচিত অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেবে।” (সহিহ বুখারি) ii.কথা বলার সময় সুস্পষ্ট ও সুন্দর বাক্যালাপ, কথাবার্তায় ঔদ্ধত্য বা অহংকার প্রকাশ পাবে না, রাসূলুল্লাহ (সা.) বলেন, “তোমরা একে অপরের সাথে বিনয়ী ব্যবহার করবে এবং অহংকার করবে না।” (সহিহ মুসলিম)

উত্তর

জনাব 'স' তার সন্তানদের নৈতিক শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝিয়ে এর আলোকে জীবন গঠন করার উপদেশ দিয়েছেন। ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা, তাই ইসলামে শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা নিহিত রয়েছে। যে শিক্ষায় মানুষের অর্জনীয় সকল গুণাবলি যেমন— তাকওয়া, সততা, ওয়াদা পালন ইত্যাদির প্রতি উদ্বুদ্ধ করা হয় এবং বর্জনীয় সকল অভ্যাস পরিত্যাগ করতে উৎসাহিত করা হয় তাকে নৈতিক শিক্ষা বলে । ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠের গুরুত্ব অপরিসীম। মানুষের অসৎ চরিত্র ও কুপ্রবৃত্তিকে দমন করে সচ্চরিত্র ও সুপ্রবৃত্তির বিকাশে ইসলাম ও নৈতিক শিক্ষা মহৌষধ হিসেবে কাজ করে, আদিকাল হতে পৃথিবীতে যত অন্যায়, জুলুম, নির্যাতন ও অপরাধ সংঘটিত হয়েছে, তার কারণ হলো নৈতিকতা ও ইসলামের বিধান পালন না করা। আধুনিক সভ্য যুগেও এর ভয়াবহ বিস্তার লক্ষ করা যায়, এ থেকে মুক্তি পেতে দরকার সচ্চরিত্র। সচ্চরিত্র নামের ও মহামূল্যবান সম্পদটি অর্জন করা সম্ভব ইসলাম ও নৈতিক শিক্ষা অর্জনের মাধ্যমে। রাসুল (সা.) দেড় হাজার বছর আগে এসে বর্বর আরবদেরকে কুরআন ও সুন্নাহর আলোকে ইসলাম শিক্ষার মাধ্যমে চারিত্রিকভাবে নীতিবান মানুষ হিসেবে গড়ে তোলেন। তিনি তাদের মাঝে এসে ঘোষণা করলেন- “আমি উত্তম চরিত্রের পূর্ণতা সাধনের জন্যই প্রেরিত হয়েছি।” (বুখারি) অন্যত্র তিনি ঘোষণা করলেন, “নিশ্চয়ই আমি শিক্ষকরূপে প্রেরিত হয়েছি।” (ইবনে মাজাহ) উদ্দীপকে জনাব 'স' তার সন্তানদের নৈতিক শিক্ষার আলোকে জীবন গঠন করার উপদেশ দিয়েছেন। এজন্য ইসলাম ও নৈতিক শিক্ষা পাঠ করা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ।

উত্তর

জনাব 'প' তার সন্তানদের ইসলাম শিক্ষা প্রদান করেন। যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা যাকে তাকে ইসলামি শিক্ষা বলে । তার পিতার বক্তব্য— মানবিকতার বিকাশ, নৈতিক চরিত্র গঠন এবং পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে জীবনযাপনের ক্ষেত্রে ইসলাম শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ বক্তব্যটি যথার্থ কেননা, ইসলামি আদর্শ ও জীবনদর্শন অনুযায়ী মানুষকে নৈতিক ও আদর্শিক করে গড়ে তোলা এবং সব মানবিক গুণাবলির পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য ইসলাম শিক্ষার বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা এ শিক্ষা উন্নত নৈতিক গুণ ও মানবিক গুণসমূহ বিকশিত হওয়ার নির্দেশনা ও প্রেরণা দান করে। ইসলামি শিক্ষা এটি কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা। ইসলাম শিক্ষা মানব রচিত নয়, ইসলাম শিক্ষার প্রধান উৎস কুরআন সুন্নাহ। আল্লাহ তায়ালা বলেন, “অতএব যে আমার প্রদত্ত হিদায়েত অনুসরণ করবে, তার কোনো ভয় ও চিন্তা থাকবে না।” (সূরা বাকারা : ৩৮) তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত তার পিতার বক্তব্যটি যথার্থ।
HSCIslamic Studies 1st Paperনটরডেম কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।