জনাব 'ক' এর এরূপ কার্যকলাপ ইসলামি সংস্কৃতির পরিপন্থি। ইসলামি সংস্কৃতি জীবনের সামগ্রিক অঙ্গনে বিস্তৃত ও ব্যাপৃত, ব্যক্তির মনমানস, আচার-ব্যবহার, পোশাক-পরিচ্ছদ, চিন্তাচেতনা, মূল্যবোধ, বিশ্বাস থেকে আরম্ভ করে তার পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলের সামগ্রিক ক্ষেত্রেই ইসলামি সংস্কৃতি ব্যাপৃত। মুসলিমগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, “ক্ষুধার্তকে খাবার দেবে আর পরিচিত- অপরিচিত নির্বিশেষে সবাইকে সালাম দেবে।” (বুখারি)
সালামের পর কুশল জিজ্ঞাসা, মুসাফাহা ও মুআনাকা করা যেতে পারে। ইসলামি সংস্কৃতির বিশেষ দিক হলো সুন্দর ও সুস্পষ্ট বাক্যালাপ। কথাবার্তায় ঔদ্ধত্য বা অহংকার প্রকাশ পাবে না।
ইসলামি সংস্কৃতিতে ছোটরা বড়দের সম্মান করবে। লেনদেন, কথাবার্তায় তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে আর বড়রা ছোটদের স্নেহ করবে, আদব শেখাবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, “যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না এবং বড়দের শ্রদ্ধা করে না সে আমাদের অন্তর্ভুক্ত নয়।” (তিরমিযি)
অতএব বলা যায়, উদ্দীপকের জনাব 'ক' এর অমার্জিত চালচলন, দাম্ভিকতা, পোশাক-পরিচ্ছদের অশালীনতা, ছোটদের স্নেহ ও বড়দের সালাম না দেওয়া ইসলামি সংস্কৃতির পরিপন্থি।