শেয়ারFacebookWhatsApp

“প্রত্যেক মুসলমানের ওপর জ্ঞান শিক্ষা করা ফরজ।” ব্যাখ্যা কর।

উত্তর: “জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ।' এটি মহানবি (সা.)-এর বাণী। এ বাণীর দ্বারা রাসুল (সা.) জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন। পবিত্র কুরআনের প্রথম বাণীও ছিল— 'ইকরা' বা 'পড়'। সুতরাং একজন মুসলিমকে নিরক্ষর থাকার সুযোগ নেই। তাকে অবশ্যই দ্বীনি ইলম অর্জন করতে হবে। পাশাপাশি বৈষয়িক জ্ঞানও অর্জন করতে হবে। কেননা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য বৈষয়িক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

“প্রত্যেক মুসলমানের ওপর জ্ঞান শিক্ষা করা ফরজ।” ব্যাখ্যা কর।

উদ্দীপক

নাফিউল সাহেবের একমাত্র ছেলে মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করার পর একাদশ শ্রেণিতে ভর্তি হবে। তিনি তাঁর পুত্রকে বলেন, তুমি একাদশ শ্রেণিতে এমন একটি বিষয় নির্বাচন করবে, যেখানে ইসলামকে পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে । যে শিক্ষা মানুষের চরিত্র, কর্মদক্ষতা ও আচরণকে পরিশীলিত করে। অপরদিকে, নাফিউল সাহেবের স্ত্রী তাঁর পুত্রকে উক্ত বিষয়ের বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন।

নটরডেম কলেজ · 2023

উত্তর

সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে মক্তব বলে । তবে মক্তব বলতে কুরআন শিক্ষার স্থানকে বোঝায় ।

উত্তর

“জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর-নারীর ওপর ফরজ।' এটি মহানবি (সা.)-এর বাণী। এ বাণীর দ্বারা রাসুল (সা.) জ্ঞান অর্জনের প্রতি গুরুত্বারোপ করেছেন। পবিত্র কুরআনের প্রথম বাণীও ছিল— 'ইকরা' বা 'পড়'। সুতরাং একজন মুসলিমকে নিরক্ষর থাকার সুযোগ নেই। তাকে অবশ্যই দ্বীনি ইলম অর্জন করতে হবে। পাশাপাশি বৈষয়িক জ্ঞানও অর্জন করতে হবে। কেননা প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার জন্য বৈষয়িক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই

উত্তর

নাফিউল সাহেব তাঁর পুত্রকে ইসলাম শিক্ষা নির্বাচনের পরামর্শ প্রদান করেন।' ইসলাম শিক্ষা এমন একটি শিক্ষাব্যবস্থা যার গঠন-পাঠন, অধ্যয়ন, অনুশীলন দ্বারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবনবিধান ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। এবং তদনুযায়ী জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করা যায়। এক কথায়, ' ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হলো ইসলাম শিক্ষা । ইসলামি শিক্ষা বা জ্ঞান মানুষের জন্য মহামূল্যবান সম্পদ। যা মহান আল্লাহর শ্রেষ্ঠ দান, ইসলাম শিক্ষার স্বরূপ হবে কুরআন ও হাদিসের আলোকে বিধিসম্মত শিক্ষা। কুরআন ও হাদিসের নির্দেশনা মেনে আমাদের দৈনন্দিন জীবনে কতকগুলো বিষয় সম্বন্ধে জ্ঞান রাখা একান্ত প্রয়োজন। যেমন— মহান আল্লাহ, রাসুল, ফেরেশতা, কিয়ামত, পুনরুত্থান, সালাত, সাওম, হজ, যাকাত, হালাল-হারাম ইত্যাদি। আল্লাহ তায়ালা এক, অদ্বিতীয়, তাঁর কোনো শরিক নেই। হযরত মুহাম্মদ (সা.) তাঁর প্রেরিত রাসুল। আমরা একমাত্র আল্লাহরই ইবাদাত করব। আমরা যা কিছু শিক্ষাগ্রহণ করব সবই একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। উদ্দীপকে নাফিউল সাহেব এমন বিষয় নির্বাচনের উপদেশ দিয়েছেন, যেখানে ইসলামকে পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে। এর দ্বারা ইসলাম শিক্ষাকে বোঝানো হয়েছে, ইসলাম শিক্ষাই মানুষের চরিত্র, কর্মদক্ষতা আচরণকে পরিশীলিত করে।

উত্তর

নাফিউল সাহেবের স্ত্রী ইসলামি শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন। ইসলাম শিক্ষাব্যবস্থা মানবরচিত অন্যান্য শিক্ষাব্যবস্থা থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ইসলাম শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যাবলি নিচে তুলে ধরা হলো- তাইওহিদভিত্তিক শিক্ষা : ইসলাম শিক্ষা মহান আল্লাহর একত্ববাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত। মহান আল্লাহকে বাদ দিয়ে কোনো শিক্ষাই ইসলাম শিক্ষা হতে পারে না। কেননা আল্লাহ বলেন, “সমস্ত জ্ঞানের উৎস মহান আল্লাহ।” (সূরা আহকাম : ২৩) রিসালাতভিত্তিক শিক্ষা : মানবজাতির দিশারি হিসেবে অসংখ্য নবি- রাসুলকে আল্লাহ তায়ালা তাঁর বাণী সহকারে পৃথিবীতে প্রেরণ করেছেন । নবি-রাসুলদের শিক্ষাই ইসলাম শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা : ইসলাম শিক্ষা মানবরচিত নয় । ইসলাম শিক্ষার প্রধান উৎস কুরআন ও সুন্নাহ। কাজেই এ শিক্ষা গ্রহণ করা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। ইসলামের সামগ্রিক শিক্ষাই কুরআন ও হাদিসের আলোকে রচিত। তাই মানুষের পার্থিব জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয়। তা কুরআন সুন্নাহর আলোকে করলে তাই ইসলাম শিক্ষায় পরিণত হয়। পরিচ্ছন্ন ও পরিশুদ্ধকারী : ইসলাম শিক্ষা মানুষকে সকল প্রকার অনৈতিকতা, অসত্য ও কলুষতা থেকে পূত-পবিত্র করে, মানুষের চিন্তা- চেতনা, বিশ্বাস ও চরিত্রকে পরিশোধন করে, রাসুল প্রেরণের অন্যতম উদ্দেশ্যও তাই। ইসলাম শিক্ষার উদ্দেশ্য হলো ইসলামকে সঠিকভাবে জানার ও পালন করার মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে ব্যক্তিকে তৈরি করা এবং তাঁর সন্তুষ্টি অর্জন করা। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত জনাব নাফিউল সাহেবের স্ত্রীর ব্যাখ্যাকৃত বিষয়টি যথার্থ।
HSCIslamic Studies 1st Paperনটরডেম কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।