নাফিউল সাহেব তাঁর পুত্রকে ইসলাম শিক্ষা নির্বাচনের পরামর্শ
প্রদান করেন।'
ইসলাম শিক্ষা এমন একটি শিক্ষাব্যবস্থা যার গঠন-পাঠন, অধ্যয়ন, অনুশীলন দ্বারা আল্লাহর দেওয়া পরিপূর্ণ জীবনবিধান ইসলামের স্বরূপ সম্পর্কে জ্ঞানলাভ করা যায়। এবং তদনুযায়ী জীবন গঠন ও পরিচালনা করে আল্লাহ প্রদত্ত খেলাফতের দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করা যায়। এক কথায়, ' ইসলাম সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান লাভ করার শিক্ষাই হলো ইসলাম শিক্ষা ।
ইসলামি শিক্ষা বা জ্ঞান মানুষের জন্য মহামূল্যবান সম্পদ। যা মহান আল্লাহর শ্রেষ্ঠ দান, ইসলাম শিক্ষার স্বরূপ হবে কুরআন ও হাদিসের আলোকে বিধিসম্মত শিক্ষা। কুরআন ও হাদিসের নির্দেশনা মেনে আমাদের দৈনন্দিন জীবনে কতকগুলো বিষয় সম্বন্ধে জ্ঞান রাখা একান্ত প্রয়োজন। যেমন— মহান আল্লাহ, রাসুল, ফেরেশতা, কিয়ামত, পুনরুত্থান, সালাত, সাওম, হজ, যাকাত, হালাল-হারাম ইত্যাদি। আল্লাহ তায়ালা এক, অদ্বিতীয়, তাঁর কোনো শরিক নেই। হযরত মুহাম্মদ (সা.) তাঁর প্রেরিত রাসুল। আমরা একমাত্র আল্লাহরই ইবাদাত করব। আমরা যা কিছু শিক্ষাগ্রহণ করব সবই একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। উদ্দীপকে নাফিউল সাহেব এমন বিষয় নির্বাচনের উপদেশ দিয়েছেন, যেখানে ইসলামকে পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা থাকে। এর দ্বারা ইসলাম শিক্ষাকে বোঝানো হয়েছে, ইসলাম শিক্ষাই মানুষের চরিত্র, কর্মদক্ষতা আচরণকে পরিশীলিত করে।