'ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা করো।
উত্তর: ইসলাম শিক্ষা আল্লাহর একত্ববাদের ওপর প্রতিষ্ঠিত হওয়ায় একে তাওহিদভিত্তিক শিক্ষা বলা হয়। 'তাওহিদ' শব্দের অর্থ- একত্ববাদ। ইসলাম শিক্ষার মূলকথা হলো- لَا إِلَهَ إِلَّا اللَّهُ অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তায়ালাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা এবং ইবাদত ও আনুগত্যের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে মুখে স্বীকার ও অন্তরে বিশ্বাস করার নাম তাওহিদ। তাওহিদে বিশ্বাস ছাড়া কোনো ব্যক্তিই মুমিন বা মুসলমান হতে পারে না। এজন্যই ইসলাম শিক্ষা তাওহিদের ওপর প্রতিষ্ঠিত। পৃথিবীতে যত নবি-রাসুল এসেছেন তাদের প্রত্যেকেই তাওহিদের দাওয়াত দিয়েছেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'ইসলাম শিক্ষা তাওহিদভিত্তিক'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর