'বাংলাদেশে পির ও অলি দরবেশগণের মাধ্যমে ইসলাম প্রসার লাভ করে'- ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশে (তৎকালীন বাংলা প্রদেশ বা বঙ্গ অঞ্চলে) ইসলাম প্রচার ও প্রসারে পির-মাশায়েখ ও অলি-দরবেশগণের অবদান অপরিসীম। বর্তমান বাংলাদেশে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রসার ঘটেছিল পির- মাশায়েখ ও অলি-দরবেশগণের মাধ্যমে। যুগে যুগে এদেশে জন্মগ্রহণ করেছেন অনেক বিখ্যাত আলেম-উলামা, পির-মাশায়েখ, অলি- দরবেশ। এছাড়া মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন মুসলিমপ্রধান দেশ থেকে অতীতে বাংলাদেশে এসেছেন বহু পির, অলি, দরবেশ ও সুফি সাধক। তারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন তাওহিদ, রিসালাত, ইবাদত, সিরাত, আখলাক ও নৈতিকতার মর্মবাণী। তাদের কঠোর সাধনা ও পরিশ্রমের ফলে ধীরে ধীরে সমগ্র বাংলায় ইসলামের বাণী ছড়িয়ে পড়ে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'বাংলাদেশে পির ও অলি দরবেশগণের মাধ্যমে ইসলাম প্রসার লাভ করে'- ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর