ইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উত্তর: মুসলিম জাতির জীবনপদ্ধতি, যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত ও পরিচালিত তাকে ইসলামি সংস্কৃতি বলে। ইসলামি সংস্কৃতি নিজ মহিমায় সমুজ্জল। এর রয়েছে তাৎপর্যময় স্বরূপ বা প্রকৃতি। নিচে ইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হলো-ইসলামি সংস্কৃতি কুরআন ও সুন্নাহভিত্তিক সংস্কৃতি। ইসলামি সংস্কৃতিতে মুসলিমদের ব্যবহারিক জীবন, তাদের চরিত্র, বাহ্যিক আচরণ, পোশাক-পরিচ্ছদ, বেশভূষা সবকিছু শালীন, পরিশীলিত, মার্জিত ও রুচিসম্মত হয়ে থাকে। এ সংস্কৃতি তাদের আচার-অনুষ্ঠানেও প্রতিফলিত হয়। যেমন- ইসলামি সংস্কৃতির বিশেষ দিক হলো সুন্দর ও সুস্পষ্ট বাক্যালাপ। কথাবার্তায় ঔদ্ধত্য বা অহংকার প্রকাশ পাবে না। প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া ইসলামি সংস্কৃতির সঙ্গত। মুমিনগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবেন। ডান হাতে খাবার খাওয়া। সবাই মিলে একসাথে খাদ্য গ্রহণ করা ইসলামি সংস্কৃতির অংশ। ঘুমাতে যাওয়ার সময় দোয়া পড়া, শিশুর জন্মের পর শিশুকে আজানের ধ্বনি শোনানো, সুন্দর নাম রাখা, আকিকা করা ইত্যাদি ইসলামি সংস্কৃতির ব্যবহারিক দিক। এছাড়াও শালীন-শোভন, মার্জিত পোষাক পরিধান করা, ছোট ও বড়দের মধ্যে স্নেহপরায়ণতা ও 'শ্রদ্ধার সম্পর্ক, সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করা, নিরার্থক কাজ ও কথা পরিত্যাগ করা ইত্যাদি যা কিছু কল্যাণময় তাই ইসলামি সংস্কৃতির অংশ হিসেবে স্বীকৃত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর