"ইসলামি শিক্ষা অনুযায়ী জীবনযাপন করলে আখিরাতের কল্যাণ নিশ্চিত হয়।"- পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: ইসলামি শিক্ষা অনুযায়ী জীবনযাপন করলে আখিরাতের কল্যাণ নিশ্চিত হয়।ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো পরকালকে জানা এবং পরকালের চিরস্থায়ী জীবনের মুক্তি, শান্তি ও সাফল্য লাভ করা। পার্থিব জীবন ক্ষণস্থায়ী এবং পারলৌকিক জীবন চিরস্থায়ী। কাজেই আসল ও প্রকৃত সাফল্য হচ্ছে আখিরাতের সাফল্য। আর ইসলাম শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও পারলৌকিক স্থায়ী জীবনের চূড়ান্ত ও পরম সাফল্য লাভ।ইসলাম শিক্ষা ইহকালীন ও পরকালীন কল্যাণময় শিক্ষা। যদিও দ্বীন ও দুনিয়ার কথাটি দ্বারা সাধারণত ধর্মীয় ও পার্থিব দুটি পৃথক দিক মনে করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের দৃষ্টিতে দ্বীন ও দুনিয়া দুটি সামঞ্জস্যহীন পৃথক সত্তা নয়। ইসলাম শিক্ষা অনুযায়ী পার্থিব জীবনে সকল সৎ গুণাবলির চর্চার মাধ্যমে দুনিয়ার জীবনে সাফল্য লাভ করার পাশাপাশি আখিরাতের কল্যাণ নিশ্চিত হয়।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
"ইসলামি শিক্ষা অনুযায়ী জীবনযাপন করলে আখিরাতের কল্যাণ নিশ্চিত হয়।"- …
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর