শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শিক্ষাব্যবস্থার গুরুত্ব তোমার পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিক্ষাব্যবস্থাটি হলো ইসলামের প্রাথমিক শিক্ষাব্যবস্থা তথা মক্তক শিক্ষা ব্যবস্থা। মক্তব বলতে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বোঝায়। তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় ধর্মীয় মাস-য়ালা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদী শিক্ষা হাতে-কলমে শেখানো হয়। যেমন-অজু, গোসল, তায়াম্মুম, সালাত, সাওম ইত্যাদি। সহীহ শুদ্ধভাবে কুরআন ও হাদিস পাঠ শেখানো হয়। এছাড়া এখানে আদব, শিষ্টাচার। নৈতিকতা ও শালীনতার শিক্ষা দেওয়া হয়। উদ্দীপকে বর্ণিত তথ্যের সাথে ইসলামের প্রাথমিক শিক্ষাব্যবস্থা মক্তবের সাদৃশ্য থাকায় বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শিক্ষাব্যবস্থা বলতে মক্তবকে নির্দেশ করছে। এ শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। মুসলিম সমাজে মক্তব ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলে পরিগণিত। মক্তবের মাধ্যমেই শিক্ষার্থীরা সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর গোলাম হিসেবে তাদের করণীয় সম্পর্কে অবহিত হয়। মক্তব শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জান্নাত, জাহান্নাম, আখিরাত ইত্যাদি বিষয়ে অবহিত হয়ে আল্লাহর নির্দেশমতো জীবন পরিচালনার জন্য উদ্বুদ্ধ হয় এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুসারী হয় ওঠে। ফলে শিশুরা ছোটবেলায়ই নৈতিকতার শিক্ষা পায়। পাপাচার থেকে বিরত থাকে। পাপকে ঘৃণা করতে শেখে। শৈশবে তাদের তাদের এ নৈতিক ভিত মজবুত হওয়ার কারণে বড় হয়েও তারা এর অনুশীলন করে ফলে তাদের দ্বারা সামাজিক বিশৃঙ্খলামূলক কোনো কর্মকান্ড সংঘটিত হয় না।তাই বলা যায়, নৈতিক ও মানবিক ব্যক্তি, সমাজ, পরিবার ও রাষ্ট্র গঠনে মক্তব শিক্ষার গুরুত্ব অপরিসীম।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শিক্ষাব্যবস্থার গুরুত্ব তোমার পাঠ্যবইয়ের আলোকে বর…

উদ্দীপক

মক্তব মুসলিম শিশুদের বিকশিত হওয়ার প্রথম ধাপ। একজন শিশু মক্তব থেকে শিখে: আলিফ, বা, তা, ছা কিংবা আলিফে আল্লাহ, বা'তে বাইতুল্লাহ। ২০ শতকের প্রথমার্ধেও মক্তব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে একটি প্রাচীন শিক্ষাব্যবস্থা। ইবনে সিনা, আল বেরুনি, জাবির বিন হাইয়ান, হাসান বিন হাইসাম, ইবনে খালদুন, আল গাজালিসহ বড় বড় মুসলিম মনীষীগণ এই মক্তব থেকেই প্রথম শিক্ষা লাভ করেছেন। শিশু মক্তবে শুধু কুরআনই শিখে না, শিখে অযু, গোসল, তায়াম্মুম, সালাত, সাওমের নিয়মাবলি। সেখানে আরও শেখানো হয় ভদ্রতা, নৈতিকতা ও সমাজের উত্তম গুণাবলি। কিন্তু একবিংশ শতাব্দীতে এসে কেমন যেন এই যাত্রা থেমে গেছে। কালের বিবর্তনে আজ ইসলামের সেই সোনালি অধ্যায় হারিয়ে গেছে। ফলে সামাজিক অধঃপতন ও নৈতিক অবনমন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। ইসলামিক দার্শনিকগণ মনে করেন, নৈতিক এই অবনমন ঠেকাতে ইসলামি প্রাথমিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করা সময়ের দাবি।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

মহানবি (সা.) প্রতিষ্ঠিত প্রথম মকতবের নাম হলো দারুল আরকাম।

উত্তর

সমাজে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় মানবিক মূল্যবোধসম্পন্ন এবং আদর্শ গুণাবলিসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম তৈরি ইসলামি শিক্ষার অন্যতম সামাজিক উদ্দেশ্য। এছাড়াও একটি ন্যায়ভিত্তিক আদর্শ পরিবার, সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গঠনের উপযুক্ত নাগরিক তৈরি করা ইসলামি শিক্ষার উদ্দেশ্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ইসলামি দার্শনিকগণের মতের সাথে আমি একমত পোষণ করছি। উদ্দীপকে ইসলামি দার্শনিকগণ মনে করেন নৈতিক অবনমন ঠেকাতে ইসলামি প্রাথমিক শিক্ষার উপর গুরুত্বারোপ করা সময়ের দাবি।"শিক্ষা ইসলামের প্রাথমিক মৌলিক বিষয়াবলির অন্তর্ভুক্ত। ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ইসলামি প্রাথমিক শিক্ষার গুরুত্ব। ইসলামি প্রাথমিক শিক্ষা বলতে 'ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে শিক্ষাগ্রহণ করা শিক্ষা দান করা বুঝায়। ইসলামের প্রথমিক শিক্ষায় আকিদা, বিশ্বাস ইবাদতের নিয়ম-কানুন তথা বাস্তবিকভাবে ইবাদত পালনের শিক্ষা প্রদানের পাশাপাশি আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, নৈতিকতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করা, হালাল-হারাম, পাক-পবিত্রতা অর্জন ইত্যাদি মৌলিক বিষয়ের ভিত গড়ে দেয়া হয়। যাতে করে শিশু বড় হওয়ার পরে ইসলামের আদর্শ থেকে-দূরে সরে না যায় বরং তার জীবনে ইসলামের প্রাথমিক শিক্ষার পূর্ণ বাস্তবায়ন করতে পারে। ইসলাম ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধাচারণ না করে বরং তা ধারণ করে তার জীবনকেই এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই ইসলামের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। ইসলামের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কখনো আদর্শচ্যুত হতে পারে না তার নৈতিক অবক্ষয় হয় না। তাই ছোটবেলায় যদি প্রত্যেক শিশুকে ইসলামের প্রাপ্ত মৌলিক শিক্ষাগুলো প্রদান করা যায় তাহলে সামাজিক অধঃপতন ও নৈতিক অবনমন ঠেকানো সহজ হয়ে যাবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শিক্ষাব্যবস্থাটি হলো ইসলামের প্রাথমিক শিক্ষাব্যবস্থা তথা মক্তক শিক্ষা ব্যবস্থা। মক্তব বলতে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বোঝায়। তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় ধর্মীয় মাস-য়ালা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদী শিক্ষা হাতে-কলমে শেখানো হয়। যেমন-অজু, গোসল, তায়াম্মুম, সালাত, সাওম ইত্যাদি। সহীহ শুদ্ধভাবে কুরআন ও হাদিস পাঠ শেখানো হয়। এছাড়া এখানে আদব, শিষ্টাচার। নৈতিকতা ও শালীনতার শিক্ষা দেওয়া হয়। উদ্দীপকে বর্ণিত তথ্যের সাথে ইসলামের প্রাথমিক শিক্ষাব্যবস্থা মক্তবের সাদৃশ্য থাকায় বলা যায়, উদ্দীপকে উল্লিখিত শিক্ষাব্যবস্থা বলতে মক্তবকে নির্দেশ করছে। এ শিক্ষা ব্যবস্থার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। মুসলিম সমাজে মক্তব ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বলে পরিগণিত। মক্তবের মাধ্যমেই শিক্ষার্থীরা সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর গোলাম হিসেবে তাদের করণীয় সম্পর্কে অবহিত হয়। মক্তব শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জান্নাত, জাহান্নাম, আখিরাত ইত্যাদি বিষয়ে অবহিত হয়ে আল্লাহর নির্দেশমতো জীবন পরিচালনার জন্য উদ্বুদ্ধ হয় এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুসারী হয় ওঠে। ফলে শিশুরা ছোটবেলায়ই নৈতিকতার শিক্ষা পায়। পাপাচার থেকে বিরত থাকে। পাপকে ঘৃণা করতে শেখে। শৈশবে তাদের তাদের এ নৈতিক ভিত মজবুত হওয়ার কারণে বড় হয়েও তারা এর অনুশীলন করে ফলে তাদের দ্বারা সামাজিক বিশৃঙ্খলামূলক কোনো কর্মকান্ড সংঘটিত হয় না।তাই বলা যায়, নৈতিক ও মানবিক ব্যক্তি, সমাজ, পরিবার ও রাষ্ট্র গঠনে মক্তব শিক্ষার গুরুত্ব অপরিসীম।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।