শেয়ারFacebookWhatsApp

অপসংস্কৃতি কীভাবে মানুষের জীবনকে কলুষময় করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: সংস্কৃতির বিকৃত রূপ হচ্ছে অপসংস্কৃতি। উদ্দীপকে অপসংস্কৃতি সম্পর্কে বলা হয়েছে যে, এটি সাময়িকভাবে মনোমুগ্ধকর ও আকর্ষণীয়; মোহনীয় এবং হৃদয়গ্রাহী হলেও এ থেকে ভালো কোনো ফল পাওয়া যায় না। আমাদের দেশের একটি অন্যতম অপসংস্কৃতি হলো থার্টিফার্স্ট নাইট উদযাপন। আমাদের সমাজে আরো বহু অপসংস্কৃতি বর্তমানে প্রচলিত আছে যা আমাদের অন্যদেশ থেকে আমদানি করা এসব অপসংস্কৃতি মানুষের জীবনকে যেভাবে কলুষিত করছে তা হলো-অপসংস্কৃতির প্রভাবে জাতি তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছে। তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। তরুন সমাজ বিভিন্ন প্রকার অশ্লীলতা বেহায়াপনাতে জড়িয়ে পড়ছে, লেখা-পড়ার প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকার জোয়ায় আসক্ত হচ্ছে। তাদের চাল-চলন, পোশাক পরিচ্ছদে সমার্জিত ও উগ্রতা লক্ষ্য করা যাচ্ছে। মানুষের চেতনাকে নষ্ট করছে। আমাদের তরুণ সমাজ দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিসর্জন দিয়ে বিদেশি জীবনবোধের প্রতি আকৃষ্ট হয়ে আত্ম-তৃপ্তি পাচ্ছে। পাশ্চাত্যের অনুগামী হয়ে নাচ, গান, অশ্লীল ছায়াছবি ও নীল ছবির দর্শনে অভ্যস্ত হয়ে পড়ছে। ফলে আমাদের তরুণ-তরুণীরা ও অন্যান্য বয়সী মানুষ তাদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে তাদের জীবনকে কলুষিত করে এক অন্ধকার জীবনের দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছে। এভাবেই অপসংস্কৃতি আমাদের নিজেদের অগোচরে আমাদের জীবনকে কলুষময় করে।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

অপসংস্কৃতি কীভাবে মানুষের জীবনকে কলুষময় করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্…

উদ্দীপক

সমাজের সদস্য হিসেবে অর্জিত আচার-আচরণ, ব্যবহার, জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, প্রথা, আইন ইত্যাদির জটিল সমন্বয়ই হলো সংস্কৃতি। সংস্কৃতির কাজ জীবনকে বিকশিত করা, চিত্তকে আনন্দিত করা, মানুষের চরিত্রের উৎকর্ষ সাধন করা। অপরদিকে, সংস্কৃতির বিকৃত রূপ হচ্ছে অপসংস্কৃতি। আর অপসংস্কৃতি মানুষের জীবনকে কলুষময় করে। চেতনাকে নষ্ট করে। জীবনকে নাশ করে। সাময়িকভাবে মনোমুগ্ধকর, আকর্ষণীয়, মোহনীয় ও হৃদয়গ্রাহী হলেও এ থেকে কোনো ফল পাওয়া যায় না। অপসংস্কৃতি মানুষকে খারাপ কাজের দিকে টেনে নেয়। থার্টিফার্স্ট নাইটও এই অপসংস্কৃতিরই একটি রূপ, যা না আমাদের সংস্কৃতির অংশ, না আমাদের ধর্মের অনুমোদিত। বরং আকাশসংস্কৃতির আমদানিকৃত এক নব্য অপসংস্কৃতির নাম'। এর মাধ্যমে বিপুল পরিমাণের অর্থের অপচয় হয়, অসংখ্য জায়াগায় অগ্নিকান্ড সংঘটিত হয়, অনেক নিরীহ মানুষের কর্ম ব্যাহত হয় এবং অনেক নিরীহ পাখি ও কীটপতঙ্গের মৃত্যু হয়।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

আরবি 'সাকাফাহ' শব্দের অর্থ হলো- সংস্কৃতি।

উত্তর

মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পবিত্র কুরআন নির্দেশিত পথে এবং রাসুল (সা.) এর জীবনাদর্শের আলোকে গঠিত জীবনপদ্ধতিই হলো ইসলামি সংস্কৃতি। ইসলামি সংস্কৃতিতে মুসলিমদের নিজস্ব শিল্প সাহিত্য, জীবনাচরণের বহিঃপ্রকাশ ঘটে। এ সংস্কৃতি অত্যন্ত বুচিশীল, মার্জিত, পরিশীলিত এবং অশ্লীলতা, নগ্নতা, বেহায়াপনা, উচ্ছৃঙ্খলতা বিবর্জিত। প্রকৃতপক্ষে এ সংস্কৃতি মানুষের সুপ্রবৃত্তির সহজাতের বহিঃপ্রকাশ।

উত্তর

সংস্কৃতির বিকৃত রূপ হচ্ছে অপসংস্কৃতি। উদ্দীপকে অপসংস্কৃতি সম্পর্কে বলা হয়েছে যে, এটি সাময়িকভাবে মনোমুগ্ধকর ও আকর্ষণীয়; মোহনীয় এবং হৃদয়গ্রাহী হলেও এ থেকে ভালো কোনো ফল পাওয়া যায় না। আমাদের দেশের একটি অন্যতম অপসংস্কৃতি হলো থার্টিফার্স্ট নাইট উদযাপন। আমাদের সমাজে আরো বহু অপসংস্কৃতি বর্তমানে প্রচলিত আছে যা আমাদের অন্যদেশ থেকে আমদানি করা এসব অপসংস্কৃতি মানুষের জীবনকে যেভাবে কলুষিত করছে তা হলো-অপসংস্কৃতির প্রভাবে জাতি তার নিজস্ব স্বকীয়তা হারিয়ে ফেলছে। তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। তরুন সমাজ বিভিন্ন প্রকার অশ্লীলতা বেহায়াপনাতে জড়িয়ে পড়ছে, লেখা-পড়ার প্রতি আগ্রহ হারিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রকার জোয়ায় আসক্ত হচ্ছে। তাদের চাল-চলন, পোশাক পরিচ্ছদে সমার্জিত ও উগ্রতা লক্ষ্য করা যাচ্ছে। মানুষের চেতনাকে নষ্ট করছে। আমাদের তরুণ সমাজ দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিসর্জন দিয়ে বিদেশি জীবনবোধের প্রতি আকৃষ্ট হয়ে আত্ম-তৃপ্তি পাচ্ছে। পাশ্চাত্যের অনুগামী হয়ে নাচ, গান, অশ্লীল ছায়াছবি ও নীল ছবির দর্শনে অভ্যস্ত হয়ে পড়ছে। ফলে আমাদের তরুণ-তরুণীরা ও অন্যান্য বয়সী মানুষ তাদের মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে তাদের জীবনকে কলুষিত করে এক অন্ধকার জীবনের দিকে নিজেদেরকে ঠেলে দিচ্ছে। এভাবেই অপসংস্কৃতি আমাদের নিজেদের অগোচরে আমাদের জীবনকে কলুষময় করে।

উত্তর

মুসলিম জাতির জীবনপদ্ধতি, যা কুরআন ও সুন্নাহর আলোকে নির্ধারিত ও পরিচালিত তাকে ইসলামি সংস্কৃতি বলে। ইসলামি সংস্কৃতি নিজ মহিমায় সমুজ্জল। এর রয়েছে তাৎপর্যময় স্বরূপ বা প্রকৃতি। নিচে ইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হলো-ইসলামি সংস্কৃতি কুরআন ও সুন্নাহভিত্তিক সংস্কৃতি। ইসলামি সংস্কৃতিতে মুসলিমদের ব্যবহারিক জীবন, তাদের চরিত্র, বাহ্যিক আচরণ, পোশাক-পরিচ্ছদ, বেশভূষা সবকিছু শালীন, পরিশীলিত, মার্জিত ও রুচিসম্মত হয়ে থাকে। এ সংস্কৃতি তাদের আচার-অনুষ্ঠানেও প্রতিফলিত হয়। যেমন- ইসলামি সংস্কৃতির বিশেষ দিক হলো সুন্দর ও সুস্পষ্ট বাক্যালাপ। কথাবার্তায় ঔদ্ধত্য বা অহংকার প্রকাশ পাবে না। প্রতিটি ভালো কাজের শুরুতে আল্লাহর নাম নেওয়া ইসলামি সংস্কৃতির সঙ্গত। মুমিনগণ পারস্পরিক সাক্ষাতে প্রথমেই সালাম বিনিময় করবেন। ডান হাতে খাবার খাওয়া। সবাই মিলে একসাথে খাদ্য গ্রহণ করা ইসলামি সংস্কৃতির অংশ। ঘুমাতে যাওয়ার সময় দোয়া পড়া, শিশুর জন্মের পর শিশুকে আজানের ধ্বনি শোনানো, সুন্দর নাম রাখা, আকিকা করা ইত্যাদি ইসলামি সংস্কৃতির ব্যবহারিক দিক। এছাড়াও শালীন-শোভন, মার্জিত পোষাক পরিধান করা, ছোট ও বড়দের মধ্যে স্নেহপরায়ণতা ও 'শ্রদ্ধার সম্পর্ক, সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করা, নিরার্থক কাজ ও কথা পরিত্যাগ করা ইত্যাদি যা কিছু কল্যাণময় তাই ইসলামি সংস্কৃতির অংশ হিসেবে স্বীকৃত।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।