উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে ইমান-আকিদা সম্পর্কে কী শিক্ষা দেওয়া হয় তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মক্তবে শিশুকে ইমান অর্থাৎ তাওহিদ ও রিসালাত সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়।মক্তবে ইমান-আকিদা ও নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। শিশুকে শেখানো হয় আল্লাহ এক, তাঁর কোনো শরিক নেই। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনিই আমাদের প্রতিপালক, তাঁর দয়াতেই আমরা বেঁচে আছি। আমাদের মৃত্যু আছে, মৃত্যুর পরে আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমাদের ভালোমন্দ কাজের বিচার হবে, যারা আল্লাহকে বিশ্বাস করে ভালো কাজ করবে, তারা জান্নাতের অপরিসীম সুখশান্তি লাভ করবে। আর যারা আল্লাহর অবাধ্য, পাপী ও অসৎ তাদের স্থান হবে জাহান্নামে। জাহান্নাম ভীষণ দুঃখ-কষ্টের জায়গা। শিক্ষার্থীরা জানবে সবাইকে ফাঁকি দেওয়া গেলেও মহান আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই তারা শৈশব থেকেই নীতিবান হয়ে উঠবে। নৈতিক শিক্ষার ভিত্তি মজবুত না হলে উচ্চশিক্ষিত হলেও তার সুফল পাওয়া যায় না। সে শিক্ষায় ব্যক্তি সমাজ ও জাতির কোনো কল্যাণ হয় না। এ বিশ্বাস বড় হয়েও তাদের চিন্তাচেতনা ও আচার-আচরণে বিরাট প্রভাব ফেলবে। উদ্দীপকেও বর্ণিত হয়েছে, মক্তবের শিক্ষা ছোট পরিসরে হলেও এখান থেকে ছেলেমেয়েদের ভবিষ্যৎ জীবনের গোড়াপত্তন হয়, ইমান-আকিদা, দেশকে ভালোবাসাসহ যাবতীয় জ্ঞান তারা এখান থেকে অর্জন করতে পারে।মক্তবে শিক্ষাগ্রহণের ফলে ছোটবেলা থেকেই শিশুদের মনে আল্লাহভীতি সৃষ্টি হবে। তারা আল্লাহর ভয়ে পাপকর্ম থেকে দূরে থাকবে এবং তাদের ইমানি শক্তি বৃদ্ধি পাবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে ইমান-আকিদা সম্পর্কে কী শিক্ষা দেওয়া হয় …
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর