'ক' নামক গ্রামের উল্লিখিত প্রতিষ্ঠানটি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' নামক গ্রামের উল্লিখিত প্রতিষ্ঠানটি হলো মক্তব্য।মক্তব বা মাকতাব ( مكتب ) শব্দটি আরবি। এর অর্থ লেখার স্থান, শিক্ষাকেন্দ্র, বিদ্যালয় ইত্যাদি। 'সাধারণভাবে মুসলিম বালক-বালিকাদের প্রাথমিক শিক্ষায়তনকে বলা হয় মক্তব। তবে মক্তব বলতে আমরা কুরআন শিক্ষার স্থানকে বুঝে থাকি। যেখানে ইসলামের প্রাথমিক, মৌলিক ও অতীব প্রয়োজনীয় শিক্ষা দেওয়া হয়। ইসলামের মূলগ্রন্থ কুরআন ও হাদিসের প্রাথমিক পাঠদান করা হয় এ মক্তবে। এ মক্তবে ইবাদত-বন্দেগি, ওযু গোসল, সালাত, সাওম ইত্যাদি পালনের শিক্ষা দেওয়া হয়। এখানেই ব্যবহারিক জীবনের আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, নৈতিকতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করার শিক্ষা দেওয়া হয়। শিশুরা শৈশবে মক্তবে আদর্শ শিক্ষকদের কাছে আদর্শিক ও দ্বীনভিত্তিক শিক্ষালাভ করে।তাই বলা যায়, উদ্দীপকে কুরআন-হাদিস ও ইবাদতের নিয়মকানুন শিক্ষা দেওয়ার প্রতিষ্ঠান বলতে মক্তবকে বোঝানো হয়েছে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
'ক' নামক গ্রামের উল্লিখিত প্রতিষ্ঠানটি চিহ্নিত করে ব্যাখ্যা কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর