শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত আয়াতটি বিশ্লেষণপূর্বক মানবজীবনে এর প্রভাব আলোচনা কর।

উত্তর: উদ্দীপকে ইমাম সাহেব একটি সেমিনারে আল কুরআনে যে আয়াতটি বলেন তা হলো- "অতঃপর যে ব্যক্তি আমার প্রদত্ত হিদায়েত অনুসরণ, করবে, তার কোনো, ভয় ও চিন্তা থাকবে না।" (সূরা আল-বাকারা: ৩৮) মানবজীবনে উক্ত আয়াতের প্রভাব অপরিসীম। উক্ত আয়াতে হিদায়েত বলতে কুরআন তথা ইসলামি শিক্ষাকে বোঝানো হয়েছে। যা অনুসরণ করার মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারবে।ইসলাম শিক্ষা মানব রচিত নয়। ইসলামের সামগ্রিক শিক্ষাই কুরআন ও হাদিসের আলোকে রচিত। তাই মানুষের পার্থিব জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয়, তা কুরআন-সুন্নাহর আলোকে করলে তাই ইসলাম শিক্ষায় পরিণত হয়। মানুষকে পার্থিব জীবনে যা কিছু করতে হয়, তা আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ অনুযায়ী করলেই ইবাদতে পরিণত হয়। ব্যবসায়-বাণিজ্য, শাসন ও বিচার, পারিবারিক ও সামাজিক কাজকর্ম সকল মানুষকেই করতে হয়। কিন্তু এ কাজগুলো যদি কুরআন ও হাদিসের নীতি অনুযায়ী সম্পন্ন হয়, তাহলে এই চিন্তাধারার সবই ইবাদতে পরিণত হবে। রাসুল (সা.) বলেন, "আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এ দুটি অবলম্বন করলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও তাঁর রাসুলের সুন্নাহ।" (বুখারি মুসলিম)তাই বলা যায়, মানবজীবনে আল্লাহর প্রদত্ত হিদায়েত অনুসরণ করা তথা কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার প্রভাব অপরিসীম। এর মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ করা যায়।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত আয়াতটি বিশ্লেষণপূর্বক মানবজীবনে এর প্রভাব আলোচনা কর।

উদ্দীপক

ইমাম সাহেব একটি সেমিনারে বললেন, ইসলামি শিক্ষা বাস্তবমুখী। ওহির মাধ্যমে এ শিক্ষার সূচনা হয়েছে। এ শিক্ষা অনুযায়ী জীবনযাপন করলে আখিরাতের কল্যাণ নিশ্চিত হয়। সবশেষে তিনি বললেন, "আল-কুরআনে এসেছে, অতঃপর যারা আমার হিদায়েতের আনুগত্য করবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না।"

রাজশাহী কলেজ · 2025

উত্তর

ইসলামি শিক্ষার মূলভিত্তি হলো কুরআন ও হাদিস।

উত্তর

ইসলাম শিক্ষা ইহকালীন ও পরকালীন কল্যাণময় শিক্ষা। এ শিক্ষা একই সঙ্গে দ্বীন ও দুনিয়ার প্রয়োজন মেটাতে সক্ষম। জীবনকে সঠিকভাবে পরিচালনা করার যোগ্যতা সৃষ্টির উদ্দেশ্যেই শিক্ষার প্রয়োজন। একথা যদি স্বীকৃত হয়, তাহলে ইসলাম শিক্ষা বাস্তবজীবন হতে পৃথক কোনো নিষ্ক্রিয় শিক্ষা হতে পারে না। ইসলাম শিক্ষা বাস্তবমুখী। তাই জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য এবং বাস্তবজীবনে ইসলামকে পালন করার জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য। ইসলামে বাস্তবজীবনের দিকনির্দেশনা রয়েছে বিধায় ইসলামি শিক্ষাকে বাস্তবমুখী শিক্ষা বলা হয়।

উত্তর

ইসলামি শিক্ষা অনুযায়ী জীবনযাপন করলে আখিরাতের কল্যাণ নিশ্চিত হয়।ইসলাম শিক্ষার অন্যতম উদ্দেশ্য হলো পরকালকে জানা এবং পরকালের চিরস্থায়ী জীবনের মুক্তি, শান্তি ও সাফল্য লাভ করা। পার্থিব জীবন ক্ষণস্থায়ী এবং পারলৌকিক জীবন চিরস্থায়ী। কাজেই আসল ও প্রকৃত সাফল্য হচ্ছে আখিরাতের সাফল্য। আর ইসলাম শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ও পারলৌকিক স্থায়ী জীবনের চূড়ান্ত ও পরম সাফল্য লাভ।ইসলাম শিক্ষা ইহকালীন ও পরকালীন কল্যাণময় শিক্ষা। যদিও দ্বীন ও দুনিয়ার কথাটি দ্বারা সাধারণত ধর্মীয় ও পার্থিব দুটি পৃথক দিক মনে করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে ইসলামের দৃষ্টিতে দ্বীন ও দুনিয়া দুটি সামঞ্জস্যহীন পৃথক সত্তা নয়। ইসলাম শিক্ষা অনুযায়ী পার্থিব জীবনে সকল সৎ গুণাবলির চর্চার মাধ্যমে দুনিয়ার জীবনে সাফল্য লাভ করার পাশাপাশি আখিরাতের কল্যাণ নিশ্চিত হয়।

উত্তর

উদ্দীপকে ইমাম সাহেব একটি সেমিনারে আল কুরআনে যে আয়াতটি বলেন তা হলো- "অতঃপর যে ব্যক্তি আমার প্রদত্ত হিদায়েত অনুসরণ, করবে, তার কোনো, ভয় ও চিন্তা থাকবে না।" (সূরা আল-বাকারা: ৩৮) মানবজীবনে উক্ত আয়াতের প্রভাব অপরিসীম। উক্ত আয়াতে হিদায়েত বলতে কুরআন তথা ইসলামি শিক্ষাকে বোঝানো হয়েছে। যা অনুসরণ করার মাধ্যমে মানুষ দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে পারবে।ইসলাম শিক্ষা মানব রচিত নয়। ইসলামের সামগ্রিক শিক্ষাই কুরআন ও হাদিসের আলোকে রচিত। তাই মানুষের পার্থিব জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয়, তা কুরআন-সুন্নাহর আলোকে করলে তাই ইসলাম শিক্ষায় পরিণত হয়। মানুষকে পার্থিব জীবনে যা কিছু করতে হয়, তা আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ অনুযায়ী করলেই ইবাদতে পরিণত হয়। ব্যবসায়-বাণিজ্য, শাসন ও বিচার, পারিবারিক ও সামাজিক কাজকর্ম সকল মানুষকেই করতে হয়। কিন্তু এ কাজগুলো যদি কুরআন ও হাদিসের নীতি অনুযায়ী সম্পন্ন হয়, তাহলে এই চিন্তাধারার সবই ইবাদতে পরিণত হবে। রাসুল (সা.) বলেন, "আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এ দুটি অবলম্বন করলে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও তাঁর রাসুলের সুন্নাহ।" (বুখারি মুসলিম)তাই বলা যায়, মানবজীবনে আল্লাহর প্রদত্ত হিদায়েত অনুসরণ করা তথা কুরআন ও সুন্নাহভিত্তিক জীবনযাপন করার প্রভাব অপরিসীম। এর মাধ্যমে ইহকালীন ও পরকালীন কল্যাণ লাভ করা যায়।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।