উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে শিশুরা স্বদেশপ্রেম সম্পর্কে কী শিক্ষা লাভ করে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মক্তবে শিশুরা স্বদেশপ্রেম সম্পর্কে শিক্ষালাভকরে। তারা মক্তবে শিখে দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের কল্যাণে কাজ করতে হবে এবং প্রয়োজনবোধে কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের জন্য জীবনকে উৎসর্গ করতে হবে।আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (সা.) দেশকে খুবই ভালোবাসতেন। তিনি কাফিরদের অত্যাচারে প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। মদিনায় যাওয়ার সময় বারবার তিনি মক্কা ও কাবার দিকে ফিরে তাকাচ্ছিলেন এবং দুঃখ করে বলেছিলেন, "মক্কা আমার প্রিয় জন্মভূমি। তোমাকে আমি বড় ভালোবাসি, কিন্তু তোমার সন্তানেরা আমাকে এখানে থাকতে দিল না।” স্বদেশের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ। তাই বলা হয়েছে - حُبُّ الْوَطَنِ مِنَ الْإِيْمَانِ অর্থ : "স্বদেশপ্রেম ইমানের অঙ্গ।" মক্তবভিত্তিক শিক্ষাব্যবস্থায় শিশুরা স্বদেশ সম্পর্কে সঠিক শিক্ষালাভকরলে দেশকে উন্নত করা সহজ হবে। সুতরাং শিশুদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে মক্তবের ভূমিকা অনস্বীকার্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে শিশুরা স্বদেশপ্রেম সম্পর্কে কী শিক্ষা ল…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর