জনাব 'ব'-এর. বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: জনাব 'ব'-এর বক্তব্যের সাথে আমি একমত।: মক্তবে সর্বপ্রথমেই শিশুকে ইমান অর্থাৎ তাওহিদ, রিসালাত ও আখিরাত সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়। ইমান, আকিদা ও নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। শিশুকে শেখানো হয় আল্লাহ এক, তাঁর কোনো শরিক নেই, তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনিই আমাদের প্রতিপালক। তাঁর দয়াতেই আমরা বেঁচে আছি। আমাদের মৃত্যু আছে, মৃত্যুর পর আবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমাদের ভালোমন্দ কাজের বিচার হবে। যারা আল্লাহকে বিশ্বাস করে ভালো কাজ করবে, তারা জান্নাতের অপরিসীম সুখ-শান্তি লাভ করবে। আর যারা অবাধ্য, পাপী, অসৎ, তাদের স্থান হবে জাহান্নাম। জাহান্নাম ভীষণ দুঃখকষ্টের জায়গা। শিক্ষার্থীরা জানবে সবাইকে ফাঁকি দেওয়া গেলেও মহান আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই তারা শৈশব থেকেই নীতিবান হয়ে উঠবে। ছোটবেলা থেকেই তাদের মনে আল্লাহভীতি সৃষ্টি হবে। তারা আল্লাহর ভয়ে পাপকর্ম থেকে দূরে থাকবে।মক্তবে ইমান, আকাইদ ও নৈতিক শিক্ষার সাথে সাথে প্রয়োজনীয় ধর্মীয় মাসআলা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদি শিক্ষা হাতে-কলমে শেখানো হয়। সালাত, সাত্তম ইত্যাদি মৌলিক বিষয় সম্বন্ধে জ্ঞানলাভ করে।উদ্দীপকে জনাব 'ব' মক্তবকে ইসলাম শিক্ষার বুনিয়াদি প্রতিষ্ঠান বলে অভিহিত করেছেন। উপরিউক্ত আলোচনায় তার এ বক্তব্যের যথার্থতা প্রমাণিত হয়। তাই জনাব 'ব'-এর বক্তব্যের সাথে আমি একমত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ব'-এর. বক্তব্যের সাথে তুমি কি একমত? তোমার মতের সপক্ষে যুক্তি …
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর