শাকিরার প্রত্যাশাটি কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? তার পাঠ্যক্রমের বিশেষ বিষয়টি চিহ্নিতপূর্বক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: শাকিরার প্রত্যাশাটি সম্পূর্ণ যৌক্তিক বলে আমি মনে করি।শাকিরা যে বিশেষ বিষয়টি নিতে আগ্রহী সেটি হলো- ইসলামি শিক্ষা। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়ার বন্দোবস্ত থাকে তাই ইসলামি শিক্ষা। উদ্দীপকে শাকিরা ইসলাম শিক্ষার মাধ্যমে স্রষ্টার পরিচয় জানার পাশাপাশি পৃথিবীতে মানুষের দায়িত্ব-কর্তব্য ইত্যাদি বিষয় শিখতে পারবে। সে দুনিয়া ও পরকালে জীবনকে সুন্দর করে সাজাতে পারবে। এজন্যই সে ইসলাম শিক্ষা নিতে আগ্রহী। ইসলাম শিক্ষালাভ করার ফলে শিক্ষার্থীদের মন-মগজ ও চরিত্র এমনভাবে গড়ে উঠবে। যাতে ইসলামের আদর্শে সে বলিয়ান হয়ে উঠতে পারে। এ শিক্ষা স্রষ্টার ভালোবাসা ও সান্নিধ্য লাভ করাতে সাহায্য করবে। এ শিক্ষা মানুষের দায়িত্ব ও কর্তব্যকে বুঝতে শিক্ষা দেবে। ইসলাম শিক্ষা অর্জনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে সফলতার পথ উন্মুক্ত হবে। তাই বলা যায়, শাকিরার প্রত্যাশাটি অবশ্যই যৌক্তিক।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
শাকিরার প্রত্যাশাটি কতটা যৌক্তিক বলে তুমি মনে কর? তার পাঠ্যক্রমের ব…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর