উদ্দীপকে উল্লিখিত ইসলামিক দার্শনিকল্পের মতের সাথে তুমিও কি সহমত পোষণ কর? তোমার মতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ইসলামি দার্শনিকগণের মতের সাথে আমি একমত পোষণ করছি। উদ্দীপকে ইসলামি দার্শনিকগণ মনে করেন নৈতিক অবনমন ঠেকাতে ইসলামি প্রাথমিক শিক্ষার উপর গুরুত্বারোপ করা সময়ের দাবি।"শিক্ষা ইসলামের প্রাথমিক মৌলিক বিষয়াবলির অন্তর্ভুক্ত। ইসলামে শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিশেষ করে ইসলামি প্রাথমিক শিক্ষার গুরুত্ব। ইসলামি প্রাথমিক শিক্ষা বলতে 'ইসলামের মৌলিক বিষয়গুলি সম্পর্কে শিক্ষাগ্রহণ করা শিক্ষা দান করা বুঝায়। ইসলামের প্রথমিক শিক্ষায় আকিদা, বিশ্বাস ইবাদতের নিয়ম-কানুন তথা বাস্তবিকভাবে ইবাদত পালনের শিক্ষা প্রদানের পাশাপাশি আদব-কায়দা, শিষ্টাচার, সভ্যতা, ভদ্রতা, নম্রতা, নৈতিকতা, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করা, হালাল-হারাম, পাক-পবিত্রতা অর্জন ইত্যাদি মৌলিক বিষয়ের ভিত গড়ে দেয়া হয়। যাতে করে শিশু বড় হওয়ার পরে ইসলামের আদর্শ থেকে-দূরে সরে না যায় বরং তার জীবনে ইসলামের প্রাথমিক শিক্ষার পূর্ণ বাস্তবায়ন করতে পারে। ইসলাম ধর্ম ও সংস্কৃতির বিরুদ্ধাচারণ না করে বরং তা ধারণ করে তার জীবনকেই এগিয়ে নিয়ে যেতে পারে সেটাই ইসলামের প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। ইসলামের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি কখনো আদর্শচ্যুত হতে পারে না তার নৈতিক অবক্ষয় হয় না। তাই ছোটবেলায় যদি প্রত্যেক শিশুকে ইসলামের প্রাপ্ত মৌলিক শিক্ষাগুলো প্রদান করা যায় তাহলে সামাজিক অধঃপতন ও নৈতিক অবনমন ঠেকানো সহজ হয়ে যাবে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ইসলামিক দার্শনিকল্পের মতের সাথে তুমিও কি সহমত পোষ…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর