জনাব 'ফ'-এর কর্মতৎপরতা কীসের শামিল? ইমান সংরক্ষণ ও জাতীয় অস্তিত্ব রক্ষায় তার কর্মতৎপরতা বিশ্লেষণ কর।
উত্তর: জনাব 'ফ'-এর কর্মতৎপরতা ইসলামি সংস্কৃতি রক্ষার প্রচেষ্টার শামিল।ইসলামি সংস্কৃতি ইমান আকিদার সংরক্ষক। ইসলামি সংস্কৃতি সংরক্ষণ ও লালন ছাড়া মুসলমানদের ইমান, অস্তিত্ব ও স্বকীয়তা রক্ষা করা দুষ্কর। আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেন, "হে ইমানদারগণ! তোমরা যদি আহলে কিতাবিদের (ইয়াহুদি, খ্রিষ্টান) কোনো দলের অনুসরণ কর তাহলে তারা তোমাদের ইমান থেকে বিচ্যুত করে কাফির হিসেবে প্রত্যাবর্তন করবেন।" (সূরা আলে ইমরান: ১০০)ইমানের পূর্ণতা দানের জন্য এবং ইসলামে পুরাপুরি প্রবেশের জন্য ইসলামি সংস্কৃতি রক্ষা করা একান্ত প্রয়োজন। পবিত্র কুরআন মাজিদে আল্লাহ তায়ালা বলেন, “হে মুমিনগণ! তোমরা পুরাপুরিভাবে ইসলামে প্রবেশ কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না।" (সূরা বাকারা: ২০৮)সংস্কৃতি একটি জাতির অস্তিত্বের রক্ষাকবচ। সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র। অনেক সময় বিজয়ী জাতির সাংস্কৃতিক প্লাবনে বিজিত জাতির অস্তিত্ব পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়।মুসলিমদের অস্তিত্ব ও স্বাতন্ত্র্য রক্ষার জন্য মহানবি (সা.) অন্যদের অনুকরণ করতে নিষেধ করেছেন। তিনি বলেন, "যে ব্যক্তি অন্য জাতির অনুকরণ করে তাকে সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে।” (আহমদ, আবু দাউদ, তাবারানি) অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতীক গ্রহণ করা মুসলিমদের জন্য কঠোরভাবে নিষিদ্ধ। এসব ইসলামি সংস্কৃতির পরিপন্থি।অতএব বলা যায়, ইমান সংরক্ষণ ও জাতীয় অস্তিত্ব রক্ষায় জনাব 'ফ'-এর কর্মতৎপরতা গুরুত্বপূর্ণ। কেননা আমাদের ধর্মীয় ও সামাজিক আকিদা-বিশ্বাস, আমল, অনুভূতি উজ্জীবিত রাখার জন্য ইসলামি সংস্কৃতি অনুসরণ করা অপরিহার্য।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
জনাব 'ফ'-এর কর্মতৎপরতা কীসের শামিল? ইমান সংরক্ষণ ও জাতীয় অস্তিত্ব র…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর