উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্যগুলো পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়টি হলো ইসলাম শিক্ষা। যে শিক্ষাব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়া হয় তাকে ইসলাম শিক্ষা বলে। ইসলাম শিক্ষার অনেক বৈশিষ্ট্য রয়েছে।ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য হলো- এটি এমন এক শিক্ষাব্যবস্থা যা, কুরআন সুন্নাহভিত্তিক, তাওহিদ ও রিসালাত কেন্দ্রিক এবং এর সূচনা ওহির মাধ্যমে। এ শিক্ষা মানুষকে তার দুনিয়ার জীবনযাপনের সঠিক পদ্ধতি শেখায় এবং পরকালে কল্যাণ ও মুক্তি লাভের উপায় জানিয়ে দেয়। এ শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। এ শিক্ষা অত্যাধুনিক, জ্ঞানভান্ডারে সমৃদ্ধিশালী এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা।তাছাড়া ইসলাম শিক্ষার আরও যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে তাহলো এটি কুরআন সুন্নাহভিত্তিক শিক্ষা, সমন্বিত শিক্ষা, ইবাদতমূলক শিক্ষা এবং এটি ইহ-পরকালীন কল্যাণমূলক শিক্ষা। এছাড়াও এটি তাকওয়াভিত্তিক শিক্ষা, পরিপূর্ণ শিক্ষা এবং চিরন্তন শিক্ষা। কেননা, এ শিক্ষাটি মূলত মহান আল্লাহ প্রদত্ত শিক্ষা। মহান আল্লাহ এ প্রসঙ্গে বলেন, "আর তিনি (মুহাম্মদ) নিজ প্রবৃত্তি থেকে কিছুই বলেন না; যা তাঁর কাছে ওহি হিসেবে প্রেরিত হয় তা ছাড়া।" (সূরা আন-নাজম: ৩-৪)
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়ের বৈশিষ্ট্যগুলো পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর