উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর বিভিন্ন দিক ও করণীয় সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুটি হলো ইসলামি সংস্কৃতি। উদ্দীপকে ইসলামি সংস্কৃতির গুরুত্ব বুঝাতে এর স্বাতন্ত্র্যে স্বকীয়তা, পরিচিতি, বিভিন্ন দিক ও বিভাগ এর কথা বলা হয়েছে। নিম্নে ইসলামি সংস্কৃতির বিভিন্ন দিক ও করণীয় সম্পর্কে আলোচনা করা হলো-১. কুরআন ও সুন্নাহভিত্তিক মুসলমানদের সংস্কৃতি, সৌধ যেসব বিশ্বাসগত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত তাহলো ইসলাম, কুরআন ও সুন্নাহ। এটি মানবরচিত নয়। এর প্রবর্তক স্বয়ং বিশ্বস্রষ্টা আল্লাহ। আর রাসুল (সা.) এর বাস্তবে রূপায়িত করে দেখিয়েছেন। এটি দেশ-কাল-জাতি নির্বিশেষে সকল মানুষের সংস্কৃতি।২. তাওহিদভিত্তিক সংস্কৃতি: ইসলাম বিশ্বমানবতার জীবনাদর্শ। তাওহিদবাদ বা একত্ববাদ এ আদর্শের ভিত্তি মূল।৩. আকিদা বিশ্বাসের আলোকে গঠিত: ইসলামি সংস্কৃতি মুসলিম উম্মাহর মণিকোঠায় লালিত আকিদা বিশ্বাসের ভিত্তি থেকে উৎসারিত। তাওহিদ, রিসালাত ও আখিরাত এ তিনটি আকিদা বিশ্বাসের সমন্বয়ে ইসলামি সংস্কৃতির গোটা প্রাসাদটি গঠিত।৪. সর্বজনীন ভ্রাতৃত্বের ধারক: ইসলামি সংস্কৃতি মানুষে মানুষের ভেদাভেদ নেই। সর্বজনীন ভ্রাতৃত্ব ও সর্বজনীন নীতির ওপর এর ভিত্তি প্রতিষ্ঠিত। ৫ . সাম্যের পতাকাবাহী: এতে সকল মানুষ সমান। মানুষে মানুষে বৈষম্যের নানারকম কৃত্রিমতার স্থান এখানে নেই। বর্ণবাদ, শ্রেণি সংগ্রাম, অস্পর্শবাদের মূলে কুঠারাঘাত হেনেছে ইসলাম। মহানবি (সা.) ঘোষণা করেছেন, "তোমরা এক আদমের সন্তান, আর আদম মাটির তৈরি।” (হাদিস)অতএব বলা যায়, ইসলামি সংস্কৃতি স্বকীয়, নিজ মহিমায় সমুজ্জল।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়বস্তুর বিভিন্ন দিক ও করণীয় সম্পর্কে তোমার মতামত…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর