উদ্দীপকে উল্লিখিত সালমানের মতের সাথে তুমি কি সহমত পোষণ কর? যুক্তি প্রমাণসহ লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সালমানের মতের সাথে আমি সহমত পোষণ করি।নৈতিকতা হলো ব্যক্তির মৌলিক মানবীয় জ্ঞান এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যা অর্জন করলে তার জীবন সুন্দর ও উন্নত হয়। এর মাধ্যমে সে অর্জন করে সম্মান ও মর্যাদা। ইসলাম শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হলো মানবতা ও নৈতিকতার বিকাশ সাধন। ইসলাম শিক্ষার মাধ্যমে আত্মার উন্নতি হয়। দয়া, মায়া, স্নেহ-মমতা ইত্যাদি মানবীয় গুণাবলি বিবর্জিত মানুষ পশুর চেয়েও অধম। আল্লাহ তায়ালা বলেন, "তারা পশুর মতো; বরং তার চেয়েও অধম।” (সূরা আরাফ: ১৭৯)মানুষের মেধা, মননশীলতা শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। আচার- আচরণ পরিশীলত ও পরিমার্জিত হয়, এতে চারিত্রিক উৎকর্ষ বৃদ্ধি পায়। মানবিক গুণাবলির বিকাশ ঘটে এবং মানবতা সমুন্নত হয়। তাই উদ্দীপকে উল্লিখিত সালমানের মতের সাথে সহমত পোষণ করে বলব। ইসলামি মূল্যবোধের অনুপস্থিতিতেই বিপদগ্রস্তকে সাহায্য না করে লুটপাটে অংশ নিয়েছে। পক্ষান্তরে তাদের সাথে ইসলাম ও নৈতিক শিক্ষা থাকলে বিপদে সাহায্য করত। সান্ত্বনা দিত এবং তাদের সম্পদের নিরাপত্তা বিধানে সহায়তা করত।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সালমানের মতের সাথে তুমি কি সহমত পোষণ কর? যুক্তি প…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর