উদ্দীপকে বর্ণিত বিষয়ে শিক্ষক ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে কোন বিষয়গুলো আলোচনা করতে পারেন বলে তুমি মনে কর?
উত্তর: উদ্দীপকে বর্ণিত বিষয়ে শিক্ষক ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা করতে পারেন বলে আমি যা মনে করি তা তাহলো- যে শিক্ষা ব্যবস্থায় ইসলামকে একটি পরিপূর্ণ জীবনাদর্শ হিসেবে শিক্ষা দেওয়া হয় তাকে ইসলাম শিক্ষা বলে। এ শিক্ষার প্রয়োজনীয়তা অনেক।ইসলামি জ্ঞান মানুষকে সত্য, সঠিক ও মুক্তির পথে চলতে সাহায্য করে, মানুষের মূর্খতা দূরীভূত হয় এবং চিন্তা গবেষণার পথ উন্মুক্ত করে। এ ধরনের জ্ঞান দ্বারা উন্নতি ও অগ্রগতির পথ সূচিত হয় এবং সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। ইসলাম শিক্ষার জ্ঞান দ্বারা মানুষ সত্য-মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে, ভালোমন্দ, ন্যায়-অন্যায় ও সুন্দর-অসুন্দরের মধ্যে পার্থক্য করতে পারে- এ জ্ঞান ছাড়া উক্ত বিষয়গুলোর পার্থক্য নিরূপণ করা অসম্ভব। মহান স্রষ্টাকে চেনার জন্য ইসলামি শিক্ষার জ্ঞান অপরিহার্য। আল্লাহকে চিনতে হলে, তাকে সঠিকভাবে মানতে হলে, তার গুণাবলি ও সত্তা সম্পর্কে জানতে হলে, তার ইবাদত সম্পর্কে জানতে হলে ইসলামি শিক্ষার জ্ঞানের বিকল্প নেই। ইসলামি শিক্ষার জ্ঞান দ্বারা মানুষের চরিত্র পূতপবিত্র হয়, মানুষের আচার-আচরণ মার্জিত হয়। সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে হলে ইসলাম শিক্ষায় জ্ঞানার্জন অপরিহার্য। ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ বলেন, 'পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন।” (সূরা আলাক: ১) মহানবি (সা.) বলেন, জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিমের ওপর ফরজ। (সুনানে ইবনে মাজাহ)তাই বলা যায়, উদ্দীপকে শিক্ষক ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে। উপরোক্ত বিষয়গুলো আলোচনা করতে পারেন বলে আমি মনে করি।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত বিষয়ে শিক্ষক ইসলাম শিক্ষার গুরুত্ব সম্পর্কে কোন বিষ…
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর