উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটির তাৎপর্য মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত শেষবাক্যে আধুনিক যুগের মক্তবকে 'দারুল আরকাম' এর প্রতিচ্ছবি বলা হয়েছে।মুসলিম সমাজে মক্তব শিক্ষা হাজার বছরের ঐতিহ্য অথবা তারও বেশি। মক্কায় যখন মহানবি (সা.) ইসলাম প্রচার শুরু করেন তখন আরব দেশে শিক্ষিত লোকের সংখ্যা ছিল মাত্র সতেরো জন। এমতাবস্থায় রাসুল (সা.) মক্কায় সাফা পাহাড়ের পাদদেশে হযরত আরকাম (রা.) এর বাড়িতে 'দারুল আরকাম' নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেন। তারপর রাসুল (সা.) হিজরত করে মদিনায় স্থাপন করে একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে তিনি মসজিদে নববীর বারান্দায় ৭০ জন শিক্ষার্থীর সমন্বয়ে 'সুফফা' নামে একটি শিক্ষায়তন গড়ে তোলেন। উক্ত প্রতিষ্ঠানের প্রথম শিক্ষক নিযুক্ত হলেন মহানবি (সা.)। পরবর্তীকালে এ ঐতিহ্য আরও সমৃদ্ধ হয়।মুসলিম বিশ্বের সর্বত্রই মসজিদের সাথে মক্তব ও বিশাল পাঠাগার এবং গবেষণাগার গড়ে উঠেছিল। সেখানেই চর্চা হতো জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন দিক। সেসব প্রতিষ্ঠানের অনুসরণেই আধুনিক যুগে গড়ে ওঠে মক্তব।তাই বলা যায়, উদ্দীপকের শেষোক্ত বক্তব্যে মক্তবকে 'দারুল আরকাম'-এর প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করাটা যথার্থ।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত শেষ বাক্যটির তাৎপর্য মূল্যায়ন কর।
উদ্দীপক
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর