উক্ত শিক্ষকের সম্ভাব্য উত্তর লিপিবদ্ধ কর।
উত্তর: উক্ত শিক্ষক শিক্ষার্থীদেরকে জ্ঞানচর্চার গুরুত্ব বুঝাতে উক্ত হাদিসটি বিশ্লেষণ করেছেন। কুরআন মাজিদে সালাত, সাওম, হজ, যাকাত, ইবাদত-বন্দেগি, ব্যবসায় বাণিজ্য, লেনদেন, আচার-আচরণ, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি বিষয়ে আয়াত রয়েছে অনেক। এ মহাবিশ্বের সৃষ্টি বস্তুর ওপর চিন্তা-গবেষণা ও জ্ঞানচর্চা করা সম্পর্কে আয়াত রয়েছে প্রায় ৭৫৬টি। আল্লাহ তায়ালা বিশ্বপ্রকৃতি ও সৃষ্টি সম্পর্কে অন্যান্য বিষয়ের চেয়ে বেশি আয়াত নাজিল করেছেন। যাতে মুসলমানগণ এগুলোর ওপর গবেষণা করে বিশ্ববাসীর সার্বিক কল্যাণ সাধন করে উত্তম ও আদর্শ জাতিরূপে নিজেদের প্রমাণিত করতে পারে। মহাকাশ বিজ্ঞান সম্বন্ধে আল্লাহ তায়ালা বলেন, "নভোমণ্ডল ও ভূমণ্ডলে ছোট-বড় অণু-পরমাণু এমন কোনো বস্তু নেই যার উল্লেখ সুস্পষ্ট কিতাবে নেই।" (সূরা সাবা : ৩)তাই আল্লাহ তায়ালার সৃষ্টি ও তাঁর মহত্ত সম্পর্কে জানতে জ্ঞানচর্চার বিকল্প নেই। এজন্যই ইসলামে জ্ঞানচর্চাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি কোনো কোনো ক্ষেত্রে জ্ঞানান্বেষণ করা অন্যান্য নফল ইবাদতের চেয়ে উত্তম।অতএব, উপরে উল্লিখিত আলোচনা ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষকের উত্তর হতে পারে, তিনি শিক্ষার্থীদেরকে জ্ঞানান্বেষণের গুরুত্ব বুঝাতে এরূপ আলোচনা উপস্থাপন করতে পারেন।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উক্ত শিক্ষকের সম্ভাব্য উত্তর লিপিবদ্ধ কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর