আব্দুল হান্নানের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের পারিভাষিক নাম কী? এর কার্যাবলি বর্ণনা কর।
উত্তর: আব্দুল হান্নানের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের পারিভাষিক নাম-মক্তব। যে প্রতিষ্ঠানে ছোট ছোট ছেলেমেয়েদেরকে ইসলামের প্রাথমিক জ্ঞানদান করা হয় তাকে মক্তব বলে।ইসলাম শিক্ষার ক্ষেত্রে মক্তবের ভূমিকা অপরিসীম। নিচে মক্তবের কিছু বিশেষ বিশেষ কার্যক্রম আলোচনা করা হলো- ১. আল-কুরআন শিক্ষা: মক্তবে ইমাম ও মুয়াজ্জিন সাহেব অথবা কোনো আলিম কর্তৃক আরবি বর্ণমালা থেকে শুরু করে পবিত্র কুরআন শুদ্ধ করে শেখানো হয়।২. ইমান, আকিদাহ ও নৈতিক শিক্ষা: মক্তবে সর্বপ্রথমই শিশুকে ইমান অর্থাৎ তাওহিদ, রিসালাত ও আখিরাত সম্বন্ধে শিক্ষা দেওয়া হয়। ইমান, আকিদাহ ও নৈতিকতা শিক্ষা দেওয়া হয়।৩. ইসলামের বুনিয়াদি শিক্ষাদান: মক্তবে ইমান, আকাইদ ও নৈতিক শিক্ষার সাথে সাথে প্রয়োজনীয় ধর্মীয় মাসআলা-মাসায়েল তথা ইসলামের বুনিয়াদি শিক্ষা হাতে-কলমে শেখানো হয়।৪. আদব-কায়দা শিক্ষা: সমাজে পিতামাতা, ভাইবোন, ছোট-বড়, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী কার সাথে কেমন ব্যবহার করতে হয়, সহপাঠীদের সাথে কীরূপ আচরণ করতে হয় মক্তবে এসব আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়।তাই বলা যায়, আব্দুল হান্নানের নামাযের নিয়ম ও মাসয়ালা-মাসায়েল শিক্ষা দানের প্রতিষ্ঠানটিই মক্তব। আদর্শ জীবন গঠনে মক্তবের ভূমিকা অপরিসীম।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
আব্দুল হান্নানের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানের পারিভাষিক নাম কী? এর ক…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
(সাকাফাহ)উত্তর
উত্তর
উত্তর