উদ্দীপকের মসজিদের নতুন খতিবের উক্তির তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মসজিদের নতুন খতিবের বক্তব্য মক্তবের প্রয়োজনীয়তার প্রতি ইঙ্গিত করা হয়েছে।মক্তবের মাধ্যমেই শিক্ষার্থীরা সর্বপ্রথম আল্লাহ সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর গোলাম হিসেবে তাদের করণীয় বিষয়গুলো সম্পর্কে অবহিত হয়। আল্লাহ, রাসুল, ফেরেশতা, আখিরাত, হাশর-নাশর, কিয়ামত, শেষবিচার, বেহেশত, দোষখ ইত্যাদি ইমানের মৌলিক বিষয়সমূহ শিক্ষালাভ করে। ফলে তাদের ইমান আকিদা ও জীবনবোধ একটি লক্ষ্যপানে গড়ে উঠতে থাকে। মক্তবে ইমান ও কালিমার কথাগুলো ভালোভাবে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। সালাতের আরকান, আহকাম, ফরয, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মাকরূহ, সালাত ভঙ্গের কারণ, সাওমের নিয়মকানুন, সাওম ভঙ্গের কারণ ইত্যাদি বিষয়গুলোও শিক্ষা দেওয়া হয়। তাদেরকে কুরআন শরিফ কীভাবে সহিহ শুদ্ধভাবে পড়তে হয় তা শেখানো হয়।ইসলামের প্রাথমিক শিক্ষার সাথে সাথে বৈষয়িক কিছু বিষয়েরও শিক্ষা দেওয়া হয়। মাতৃভাষা, হিসাব-নিকাশ, সমাজ, সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয়েও পাঠদান করা হয়। ইসলামি যুগে মক্তব ছিল পূর্ণাঙ্গ প্রাথমিক শিক্ষা।ইসলামি সমাজে মক্তবের গুরুত্ব ও ভূমিকা সুদূরপ্রসারী। মক্তবে ধর্মীয় মৌলিক জ্ঞান ও ইসলামের বুনিয়াদি শিক্ষা দেওয়া হয়ে থাকে। মক্তবের শিক্ষা স্বল্প পরিসরে হলেও এখানে শিশুমনে যে ইসলামি তাহজিব-তামাদ্দুন ও শিক্ষা সংস্কৃতি এবং ইমান আকিদার বীজ বপিত হয় তা সারাজীবন ফসল দিতে থাকে।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের মসজিদের নতুন খতিবের উক্তির তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর