উদ্দীপকে উল্লিখিত হাদিসের আলোকে বিষয়টি বুঝিয়ে বল।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত হাদিসটি জ্ঞানচর্চার গুরুত্ব সম্পর্কিত।ইসলাম শিল্প, সাহিত্য, জ্ঞান-বিজ্ঞান ও মানবকল্যাণের ধর্ম। এসব ক্ষেত্রে মুসলমানদের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। ইসলামে জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রতি অপরিসীম গুরুত্ব আরোপ করা হয়েছে। জ্ঞানান্বেষণ করাকে ইসলামে নর-নারী নির্বিশেষে সবার জন্য বাধ্যতামূলক। মহানবি (সা.) বলেছেন, "প্রত্যেক মুসলমানের ওপর জ্ঞান অন্বেষণ করা ফরজ।" (বায়হাকি, ইবন মাজাহ) তিনি আরও বলেন, "যে জ্ঞান অন্বেষণ করে, সে আল্লাহর পথে চলে। সমস্ত রাতের ইবাদতের চেয়ে এক ঘণ্টা জ্ঞান আহরণ উত্তম।" (দারিমি)উল্লিখিত হাদিসে জ্ঞানার্জনকে ইবাদতের চেয়ে উত্তম বলে জ্ঞানার্জনের গুরুত্ব বুঝানো হয়েছে। তাই উদ্দীপকে উল্লিখিত শিক্ষার্থীদের জন্য নফল ইবাদতের চেয়ে জ্ঞানচর্চায় মনোনিবেশ করা অধিক উত্তম। জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার মাধ্যমে জনকল্যাণ সাধন করা সম্ভব।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত হাদিসের আলোকে বিষয়টি বুঝিয়ে বল।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর