শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত লোকজনের চরিত্র তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত লোকজনের চরিত্র ইসলাম ও নৈতিক শিক্ষার পরিপন্থি। উদ্দীপকে আগুন লাগার ঘটনায় অসাধু ও নীতিহীন লোকজন বিপদগ্রস্তকে সাহায্য না করে লুটপাটে ব্যস্ত। এরূপ কর্মকান্ড ইসলাম শিক্ষার পরিপন্থি। ইসলাম মানুষকে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়।ইসলাম ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। মানুষের অসৎ চরিত্র ও কুপ্রবৃত্তিকে দমন করে সচ্চরিত্র ও সুপ্রবৃত্তির বিকাশে ইসলাম ও নৈতিক শিক্ষা মহৌষধ হিসেবে কাজ করে। আদিকাল হতে পৃথিবীতে যত অন্যায়, জুলুম, নির্যাতন ও অপরাধ সংঘটিত হয়েছে তার কারণ হলো অনৈতিকতা ও ইসলামের বিধান প্রতিপালন না করা। আধুনিক সভ্য যুগেও এর ভয়াবহ বিস্তার লক্ষ করা যায়। এ থেকে মুক্তি পেতে দরকার সচ্চরিত্র।উদ্দীপকে উল্লিখিত লোকজন ইসলাম ও নৈতিক শিক্ষা গ্রহণ করলে লুটপাট না করে বিপদগ্রস্তকে সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসত। তাদের কষ্টে ব্যথিত হত।

HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত লোকজনের চরিত্র তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উদ্দীপক

সাম্প্রতিক বঙ্গবাজার ও নিউ সিটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে ব্যবসায়ীদের কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়। চারদিকে আগুন ছড়িয়ে পড়লে এক শ্রেণির অসাধু ও নীতিহীন লোকজন বিপদগ্রস্তদের সাহায্য না করে বরং বিভিন্ন দোকান থেকে লুটপাট করে মালামাল নিয়ে যায়, যা ব্যবসায়ীদের জন্য আরও বেশি বেদনার কারণ হয়ে দাঁড়ায়। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সালমান মনে করে, ইসলামি মূল্যবোধের অনুপস্থিতিতেই বিপদগ্রস্তকে সাহায্য না করে কতিপয় অসাধু লুটপাটে অংশ নিয়েছে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025

উত্তর

প্রতিবেশী তিন ধরনের।

উত্তর

এক মুসলিমের ওপর অপর মুসলিমের ছয়টি অধিকার রয়েছে। যেমন- ১. যখন সে অসুস্থ হবে তখন তার সেবা করবে। ২. মারা গেলে জানাযা ও দাফনে উপস্থিত থাকবে। ৩. দাওয়াত দিলে তা গ্রহণ করবে। ৪. সাক্ষাত হলে সালাম দেবে। ৫. হাঁচি দিলে তার জবাব দিবে। ৬. আর তার অনুপস্থিতিতে তার কল্যাণ কামনা করবে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত লোকজনের চরিত্র ইসলাম ও নৈতিক শিক্ষার পরিপন্থি। উদ্দীপকে আগুন লাগার ঘটনায় অসাধু ও নীতিহীন লোকজন বিপদগ্রস্তকে সাহায্য না করে লুটপাটে ব্যস্ত। এরূপ কর্মকান্ড ইসলাম শিক্ষার পরিপন্থি। ইসলাম মানুষকে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়।ইসলাম ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। মানুষের অসৎ চরিত্র ও কুপ্রবৃত্তিকে দমন করে সচ্চরিত্র ও সুপ্রবৃত্তির বিকাশে ইসলাম ও নৈতিক শিক্ষা মহৌষধ হিসেবে কাজ করে। আদিকাল হতে পৃথিবীতে যত অন্যায়, জুলুম, নির্যাতন ও অপরাধ সংঘটিত হয়েছে তার কারণ হলো অনৈতিকতা ও ইসলামের বিধান প্রতিপালন না করা। আধুনিক সভ্য যুগেও এর ভয়াবহ বিস্তার লক্ষ করা যায়। এ থেকে মুক্তি পেতে দরকার সচ্চরিত্র।উদ্দীপকে উল্লিখিত লোকজন ইসলাম ও নৈতিক শিক্ষা গ্রহণ করলে লুটপাট না করে বিপদগ্রস্তকে সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসত। তাদের কষ্টে ব্যথিত হত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সালমানের মতের সাথে আমি সহমত পোষণ করি।নৈতিকতা হলো ব্যক্তির মৌলিক মানবীয় জ্ঞান এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ, যা অর্জন করলে তার জীবন সুন্দর ও উন্নত হয়। এর মাধ্যমে সে অর্জন করে সম্মান ও মর্যাদা। ইসলাম শিক্ষার অন্যতম মূল উদ্দেশ্য হলো মানবতা ও নৈতিকতার বিকাশ সাধন। ইসলাম শিক্ষার মাধ্যমে আত্মার উন্নতি হয়। দয়া, মায়া, স্নেহ-মমতা ইত্যাদি মানবীয় গুণাবলি বিবর্জিত মানুষ পশুর চেয়েও অধম। আল্লাহ তায়ালা বলেন, "তারা পশুর মতো; বরং তার চেয়েও অধম।” (সূরা আরাফ: ১৭৯)মানুষের মেধা, মননশীলতা শিক্ষার মাধ্যমে বিকশিত হয়। আচার- আচরণ পরিশীলত ও পরিমার্জিত হয়, এতে চারিত্রিক উৎকর্ষ বৃদ্ধি পায়। মানবিক গুণাবলির বিকাশ ঘটে এবং মানবতা সমুন্নত হয়। তাই উদ্দীপকে উল্লিখিত সালমানের মতের সাথে সহমত পোষণ করে বলব। ইসলামি মূল্যবোধের অনুপস্থিতিতেই বিপদগ্রস্তকে সাহায্য না করে লুটপাটে অংশ নিয়েছে। পক্ষান্তরে তাদের সাথে ইসলাম ও নৈতিক শিক্ষা থাকলে বিপদে সাহায্য করত। সান্ত্বনা দিত এবং তাদের সম্পদের নিরাপত্তা বিধানে সহায়তা করত।
HSCIslamic Studies 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. একজন দাঈর বৈশিষ্ট্য হলো-
i. বয়ঃবৃদ্ধ হওয়া
ii. আমলদার হওয়া
iii. উপস্থিত বুদ্ধি থাকানিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লাসে আলোচনার এক পর্যায়ে বলেন, মানুষ পরস্পর ভাই-ভাই, তাদের আদি উৎস আদম ও হাওয়া (আ)। তাইতো আল্লাহপাক বলেন, 'মানুষ একই উম্মাহর অন্তর্ভুক্ত'।Q. উদ্দীপকে প্রফেসর ইয়াকুব কীসের প্রতি ইঙ্গিত করেন?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • মানবাধিকার
  • ইসলামি ভ্রাতৃত্ব
  • আদর্শিক ভ্রাতৃত্ব
  • বিশ্বভ্রাতৃত্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত একাদশ-দ্বাদশ শতাব্দীর গবেষণার ফলে-
i. দর্শনে ব্যাপক উন্নতি হয়
ii. জ্যামিতি শাস্ত্রে ব্যাপক উন্নতি হয়
iii. ক্যালকুলাস ব্যাপক সমৃদ্ধ হয়নিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্ডিত এরিস্টটলের অনুকরণে একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি জগৎ ও প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক ও বস্তুর চিরন্তনতা বিষয়ে আলোচনা করেন। তবে তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাদশ-দ্বাদশ শতাব্দীর সেইসব মুসলিম বিজ্ঞানীদের যারা বস্তুর আয়তন, পরিধি ও সমীকরণ বিষয়ে ব্যাপক গবেষণা করেন ও এ ক্ষেত্রে নতুন নতুন শাখা উদ্ভাবন করেন।Q. উদ্দীপকে উল্লিখিত প্রফেসর মিজানুর রহমানের গ্রন্থের সাথে নিচের কোন গ্রন্থের মিল রয়েছে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • কিতাব আশ-শিফা
  • কানুন ফিত তিব্ব
  • সুরাতুল আরদ
  • শাহনামা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আউস ও খাজরাজ
  • মুসলিম ও কুরাইশ
  • মুসলিম ও মদিনার বিভিন্ন গোত্র
  • কুরাইশ, ইয়াহুদী ও খ্রিষ্টান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • খনিজ সম্পদে
  • উশরি জমির ফসলে
  • খারাজি জমির ফসলে
  • পশুর জাকাতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • সততা
  • শঠতা
  • মিথ্যা
  • অবাস্তব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . খতিব সাহেবের নির্দেশনা কার্যকর হলে নগরে-
i. সামাজিক অপরাধ হ্রাস পাবে
ii. মসজিদের সংখ্যা বেড়ে যাবে
iii. ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবেনিচের কোনটি সঠিক?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলে সর্বশ্রেণির মানুষ পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে। তারা নগরের সমাজবিরোধী কাজ প্রতিরোধ করে, নামাজ, রোজা ও ঈদ উৎসব পালন করে। এক ঈদের খুতবায় খতিব সাহেব বললেন, নগরের টেকসই শান্তির জন্য মসজিদকে কার্যকর করা কর্তব্য।Q . 'ক' নামক শহরে কীসের প্রতিফলন লক্ষণীয়?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • ইসলামি সমাজব্যবস্থা
  • বিশ্ব ভাতৃত্ববোধ
  • নাগরিক অধিকার
  • ইমামের কর্তব্যবোধ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • পৃথিবী বাসযোগ্য হয়
  • জীব বৈচিত্র্য বৃদ্ধি পায়
  • কিবলা নির্ধারণ সহজ হয়
  • জ্যোতিঃশাস্ত্র উন্নত হয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • চট্টগ্রাম
  • সিলেট
  • বরিশাল
  • খুলনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.খিদমতে খালক অর্থ কী?

Dhaka, rajshahi, dinajpur, chittagong · 2017

  • আল্লাহর সাহায্য
  • সৃষ্টির অধিকার
  • সৃষ্টির প্রতি দয়া
  • সৃষ্টির সেবা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর ইয়াকুব হোসেন ইসলামি শিক্ষার ক্লনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও:প্রফেসর মিজানুর রহমান বিখ্যাত গ্রিক পণ্মদিনা সনদের স্বাক্ষরকারী পক্ষগুলো হলো-নিচের কোনটিতে এক পঞ্চমাংশ কর দিতে হয়?প্রকৃতপক্ষে যা নয় তা প্রকাশ করাকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: 'ক' নামক শহরে নগর জীবনের ব্যস্ততা ভুলেমুসলিম বিজ্ঞানীদের ভূগোল চর্চার ফলে-হযরত খানজাহান আলী (রহ.) ইসলাম প্রচার করেন কোন অঞ্চলে?খিদমতে খালক অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।