ইমরানের অর্জিত বিষয়ের বৈশিষ্ট্যসমূহ ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: ইমরানের অর্জিত বিষয় ইসলাম শিক্ষা, ইসলাম শিক্ষাব্যবস্থা মানব রচিত অন্যান্য শিক্ষাব্যবস্থার থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল।ইসলাম শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যাবলি হলো-তাওহিদ, রিসালাত ও কুরআন-সুন্নাহভিত্তিক ইসলাম শিক্ষা মহান আল্লাহর একত্ববাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত। নবি-রাসুলদের শিক্ষাই ইসলাম শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য।ইসলামের সামগ্রিক শিক্ষাই কুরআন ও হাদিসের আলোকে রচিত। তাই মানুষের পার্থিব জীবনে যেসব শিক্ষার প্রয়োজন হয়। তা কুরআন-সুন্নাহর আলোকে করলে তাই ইসলাম শিক্ষায় পরিনত হয়।পরিচ্ছন্ন ও পরিশুদ্ধকারী: ইসলাম শিক্ষা মানুষকে সকল প্রকারঅনৈতিকতা, অসত্য ও কলুষতা, থেকে 'পূত-পবিত্র করে। মানুষের চিন্তাচেতনা, বিশ্বাস ও চরিত্রকে পরিশোধন করে। রাসুল (সা.) প্রেরণের অন্যতম উদ্দেশ্যও তাই। আল্লাহ তায়ালা বলেন, “তিনিই মহান সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে নবি পাঠিয়েছেন। তাদেরকে কুরআনের আয়াত পাঠ করে শুনানোর জন্য এবং তাদেরকে পূত-পবিত্রকরণের জন্য।” (সূরা জুমআ : ২) ইসলামি জীবনব্যবস্থার নৈতিকতার গুরুত্ব অপরিসীম। মানুষকে ইমান: ও নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য মহানবি (সা.) প্রেরিত হয়েছিলেন। তিনি বলেন- "আমাকে নৈতিক চরিত্রের উৎকৃষ্টতা সাধন ও পূর্ণতা বিধানের জন্য প্রেরণ করা হয়েছে।” (বুখারি)পরিশেষে বলা যায়, উদ্দীপকে ইমরানের অর্জিত কলুষমুক্ত ও পবিত্র জ্ঞান মূলত ইসলাম শিক্ষা। এই শিক্ষাই মানুষকে সৎ, নৈতিক ও সঠিক পথে পরিচালিত করে। এটি মানবতার কল্যাণের শিক্ষা।
HSC Islamic Studies 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic Studies 1st Paper · সৃজনশীল
ইমরানের অর্জিত বিষয়ের বৈশিষ্ট্যসমূহ ইসলামের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
(সাকাফাহ)উত্তর
উত্তর
উত্তর